চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ফিক্সিং সন্দেহে থাকা পাকিস্তানি জামশেদ এবার নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

স্পট ফিক্সিংয়ের দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করার অভিযোগে পাকিস্তানি নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জামশেদের বিরুদ্ধে এমন অভিযোগের তীর ওঠা অবশ্য নতুন নয়। দুই বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময়ও একইরকম অভিযোগের মুখে দুর্নীতি দমন সংস্থার তদন্তের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর একের পর এক দুর্নীতির খবরে টালমাটাল। টুর্নামেন্টের মাঝেই বেশ কয়েকজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। কেউ কেউ সাময়িক নিষিদ্ধও হয়েছেন। কেউ আবার নিষেধাজ্ঞা পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই খেলার অনুমতিও পেয়েছেন। কিন্তু জামশেদ পিএসএলে সুযোগ না পেয়েও নিষেধাজ্ঞার মুখে পড়লেন। ফিক্সিংয়ের দুর্নীতি বিরোধী নিয়ম ভাঙায় তাকে সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করায় সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ থাকবেন দেশটির জার্সিতে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টুয়েন্টি খেলা ২৭ বছর বয়সী বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান জামশেদ।

Banglabid

দুবাইয়ে বসেছে পিএসএলের চলতি আসর। সেখান থেকে ফিক্সিং বিতর্কে অভিযুক্ত দুই ক্রিকেটার শারজিল খান এবং খালিদ লতিফকে দেশে পাঠিয়ে দিয়েছে পিসিবি। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। একইরকম অভিযোগ ওঠা ইসলামাবাদ ইউনাইটেডের পেসার মোহাম্মদ ইরফান, করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজিব হাসানের বিরুদ্ধে তদন্ত চললেও তাদের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে পিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন ব্যক্তির কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে: পদ্মা সেতু বিষয়ে প্রধানমন্ত্রী

পরবর্তী

পাবলিক ট্রান্সপোর্টহীন এক শহর

পরবর্তী

পাবলিক ট্রান্সপোর্টহীন এক শহর

নাইম ও নাদিয়া

‘খুব তাড়াতাড়ি কাছাকাছি এসেছি'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT