চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ফিক্সিং চেষ্টা, নিষিদ্ধ আফগানিস্তানের শফিকউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ১১, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শফিকউল্লাহ শাফাককে ৬ বছরের জন্য সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। অভিযোগ, দুর্নীতি বিরোধী একাধিক ধারা ভঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

শফিকউল্লাহ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। বিপিএলের গত আসরে সিলেট থান্ডারের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন তিনি। দলটিতে তাকে ঘিরে আসরের সময় নেতিবাচক খবর এসেছিল গণমাধ্যমে। আফগান এ ব্যাটসম্যান ২০১৮ সালে নিজ দেশের প্রিমিয়ার লিগেও অনৈতিক চেষ্টা করেছিলেন।

দেশের হয়ে ২৪ ওয়ানডে, ৪৬ টি-টুয়েন্টি খেলা ৩০ বছর বয়সী শফিকউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল এসিবি। যার মধ্যে আছে- ঘরোয়া ম্যাচের ফল পাল্টে দেয়ার চেষ্টা, ফিক্সিংয়ের জন্য অর্থ দেয়া-নেয়া, সতীর্থকে ম্যাচ পাতানোয় প্ররোচিত করা, ফিক্সিং প্রস্তাব পেয়ে তা গোপন করে যাওয়া।

সব অভিযোগ মেনে নিয়ে শফিকউল্লাহ অপরাধের ধরন অনুযায়ী শাস্তি পেলেন। অভিযোগ স্বীকার না করলে নিষেধাজ্ঞা ছয় বছরের অনেক বেশিই হতে পারত তার।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানফিক্সিংবিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT