বকেয়া সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করলেই বিপিএলের পুরনো দলগুলো এবারের আসরের জন্য মনোনয়ন পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এজন্য চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত সময়ও বেধে দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে বিসিবিতে এক জরুরী সভা শেষে পাপন আরও জানান, এরইমধ্যে রংপুর রাইডার্স তাদের বকেয়া পরিশোধ করেছে। নাম জমা দেয়া ১১ ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিএলের তৃতীয় আসরের জন্য রংপুরও অংশ নিতে পারবে।
তিনি জানান, এখন পর্যন্ত ৭টি দল নিয়ে বিপিএল আয়োজনের কথা থাকলেও বকেয়া পরিশোধের ভিত্তিতে দলের সংখ্যা বাড়তেও পারে। এছাড়া, আসরে বিদেশী খেলোয়াড়ের থাকা না থাকার বিষয়েও সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে জানান নাজমুল হাসান পাপন।






