চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পাঁচ উইকেট শিকারি তৃতীয় বাংলাদেশী বোলার তাসকিন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৫০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তৃতীয় বাংলাদেশী এবং বিপিএলের ষষ্ঠ বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন  চিটাগং ভাইকিংসের পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের মুখে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৭১ রানেই আটকে যায় রাজশাহীর কিংস। ফলে ১৯ রানের জয় পায় চিটাগং ভাইকিংস।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে নিজের প্রথম ওভার থেকেই জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে ফেরান ভয়ংকর হয়ে ওঠা মুমিনুল হককে। এরপর ১৩তম ওভারে আবার বল হাতে নিয়ে ফেরান পাকিস্তানী ড্যাশিং ব্যাটসম্যান ওমর আকমলকে।

Banglabid

তবে তাসকিন মূল কাজটি করেন ইনিংসের ১৮তম ওভারে। সে ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বলতে গেলে একাই ম্যাচ থেকে ছিটকে দেন রাজশাহীকে। লঙ্কান ব্যাটসম্যান মিলিন্দা শিরিবর্ধনেকে আউট করার পরের বলেই বোল্ড করেন মেহেদী হাসান মিরাজকে। এরপর শেষ ওভারে বল করতে এসে ফরহাদ রেজাকে মোহাম্মদ নবির তালুবন্দি করে পাঁচ উইকেট শিকারের আনন্দে ভাসেন এ বোলার।

তাসকিনকে ঘিরে সতীর্থদের এমন উৎসব ছিল চোখে পড়ার মতো
তাসকিনকে ঘিরে সতীর্থদের এমন উৎসব ছিল চোখে পড়ার মতো

শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৩১-৫। চলতি আসরে এটা তাসকিনের অষ্টম উইকেট। তবে নিজেকে একটু দুর্ভাগা ভাবতে পারেন তাসকিন। আরও একটি উইকেট পেলেও পেতে পারতেন তিনি। তার বলে একবার জীবন পেয়েছেন সাব্বির রহমান। সেক্ষেত্রে বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক হতে পারতেন তিনি।

চলতি আসরেই খুলনা টাইটান্সের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন প্রতিপক্ষ দলের আবুল হোসেন রাজু। আর গত আসরে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট পেয়েছিলেন আল-আমিন হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামর্থ্যের প্রমাণ দিয়েছে চিটাগং, নবীর কাছেই হেরেছে রাজশাহী

পরবর্তী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

পরবর্তী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

জেবি প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের প্রথম জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT