আগামীকাল ২৫ নভেম্বর (শুক্রবার) ঢাকার মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় ও শেষ পর্ব। মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর ১টা ৩০ মিনিটের রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শেষ পর্ব। এটাই বিপিএলের চলতি আসরের শেষ পর্ব।
২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতির খেলা। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। আবহাওয়া কিংবা অন্য কোনো অনিবার্য কারণে ৯ ডিসেম্বর ফাইনাল মাঠে না গড়ালে পরদিন অনুষ্ঠিত হবে এই ফাইনাল।
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিপিএলের ঢাকা পর্বের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময়
২৫ নভেম্বর রংপুর-রাজশাহী দুপুর ১.৩০টা
২৫ নভেম্বর খুলনা-বরিশাল সন্ধ্যা ৬.১৫টা
২৬ নভেম্বর কুমিল্লা-ঢাকা দুপুর ১টা
২৬ নভেম্বর খুলনা-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা
২৭ নভেম্বর বরিশাল-ঢাকা দুপুর ১টা
২৭ নভেম্বর রংপুর-চিটাগং সন্ধ্যা ৫.৪৫টা
২৮ নভেম্বর রংপুর-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা
২৯ নভেম্বর কুমিল্লা-বরিশাল দুপুর ১টা
২৯ নভেম্বর চিটাগং-খুলনা সন্ধ্যা ৫.৪৫টা
৩০ নভেম্বর রংপুর-ঢাকা দুপুর ১টা
৩০ নভেম্বর কুমিল্লা-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা
১ ডিসেম্বর বরিশাল-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা
২ ডিসেম্বর কুমিল্লা-খুলনা দুপুর ১.৩০টা
২ ডিসেম্বর ঢাকা-চিটাগং সন্ধ্যা ৬.১৫টা
৩ ডিসেম্বর রংপুর-বরিশাল দুপুর ১টা
৩ ডিসেম্বর চিটাগং-রাজশাহী সন্ধ্যা ৫.৪৫টা
৪ ডিসেম্বর কুমিল্লা-রংপুর দুপুর ১টা
৪ ডিসেম্বর ঢাকা-খুলনা সন্ধ্যা ৫.৪৫টা
৬ ডিসেম্বর এলিমিনেটর দুপুর ১টা
৬ ডিসেম্বর কোয়ালিফায়ার-১ সন্ধ্যা ৫.৪৫টা
৭ ডিসেম্বর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৫.৪৫টা
৯ ডিসেম্বর ফাইনাল সন্ধ্যা ৬.১৫টা।










