চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের প্রথমপর্বে উজ্জ্বল বাংলাদেশী ক্রিকেটাররা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৪:০৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের প্রথম পর্বে বাংলাদেশী ব্যাটসম্যান এবং বোলারদের জয়-জয়কার। এক সপ্তাহে ঢাকায় হওয়া ১৩টি ম্যাচ শেষে ক্রিকেটারদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশী ক্রিকেটাররা।

বৃষ্টির বাধা জয় করে নতুন ফিক্সচারে নতুন করে বিপিএল শুরু হয় ৮ নভেম্বর। মিরপুরের হোম অফ ক্রিকেটে টানা ৭দিন চলেছে টি-টুয়েন্টি ক্রিকেটের উৎসব। শুধু ১০ নভেম্বর ছিলো একটি, বাকি ৬ দিনই মিরপুরে হয়েছে দুইটি করে ম্যাচ। ৭ দলের মধ্যে ৫টি দলই ৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। শুধু রাজশাহী কিংস আর রংপুর রাইডার্স খেলেছে ৩টি করে।

প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে ঢাকা ডায়নামাইটস, এরপর বরিশাল বুলস আর খুলনা টাইটান্স তিন নম্বরে। তারা সবাই ৪ ম্যাচের মধ্যে তিনটি করে জিতেছে। চতুর্থ রংপুর রাইডার্স, রাজশাহী কিংস আছে পঞ্চমস্থানে। ষষ্ঠ দল এক ম্যাচ জেতা চিটাগং ভাইকিংস। আর সবার নীচে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে মাশরাফির টিম।

Banglabid

দেখা যাক, ব্যাক্তিগত পরিসংখ্যান। বিপিএল সিজন ফোর প্রথম পর্বের সর্বোচ্চ রান শাহরিয়ার নাফিসের। চার ম্যাচ খেলে নাফিস তুলেছেন ১৮৪ রান। ফিফটি আছে ৩টি। বাংলাদেশী নাফিসের পরের ৪টি নামও বাংলাদেশী। ১৭৪ রান করে দ্বিতীয় মুশফিক, তিনিও বরিশাল বুলসের। ১৭০ রান করা ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফ তৃতীয়। রাজশাহী কিংসের সাব্বির রহমান চতুর্থ, তার মোট রান ১৫৭। আর টপ ফাইভের লাস্ট নেম তামিম ইকবাল। চার ম্যাচে চিটাগং ক্যাপ্টেন করেছেন ১৪৩।

বিপিএল বোলিং  স্ট্যাটিসটিক্সেও শীর্ষে বাংলাদেশী বোলাররা। খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম চার ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ঢাকার পেসার মোহাম্মদ শহীদও ৮, তবে রান দেওয়ার হিসাবে দ্বিতীয় স্থানে। ৭টি করে উইকেট নেওয়া রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদী, চিটাগং ভাইকিংসের মোহাম্মদ নবী, খুলনা টাইটান্সের জুনায়েদ খান আছেন উইকেট টেইকিং ‘টপ-ফাইভ লিস্টে’।

বিপিএল সিজন ফোরে এখন পর্যন্ত ছক্কা হয়েছে ১০৭টি। এর মধ্যে ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ একাই মেরেছেন ১০টি। রাজশাহী কিংসের সাব্বির রহমান এক ম্যাচেই ৯টি ছক্কা মেরেছেন। ৮টি করে ছয় আছে বরিশাল বুলসের দুই ব্যাটসম্যান ডেউইড মালান এবং মুশফিকুর রহিমের। তাদের টিম মেট শাহরিয়ার নাফিস মেরেছেন ৭টি ছক্কা।

Reneta

এ পর্যন্ত বিপিএল সিজন ফোরে ফিফটি হয়েছে মোট ১৪টি। একাই তিনটি করেছেন শাহরিয়ার নাফিস। আর একমাত্র সেঞ্চুরি রাজশাহী কিংসের আইকন সাব্বির রহমানের। তার ৬১ বলে খেলা ১২২ রান বিপিএলের ইতিহাসেই সর্বোচ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT