চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের পর সেই জমি পাচ্ছেন মিরাজ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর খেলতে নেমে পেয়েছিলেন প্রতিশ্রুতি। পঞ্চম আসর শুরু হতে হতেই পেলেন সুখবরও, খুলনার খালিশপুরে মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য প্রস্তুত ৩ কাঠা জমি। বিপিএল শেষে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেবে সরকার।

বিপিএল খেলতে রাজশাহী কিংসের ক্রিকেটার মিরাজ এখন সিলেটে। জেলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সামনে আসলেন ক্রিকেট নিয়ে কথা বলতে। সেখানে জমি পাওয়ার সুখবরটা লুকিয়ে রাখতে পারলেন না ২০ বছরের এই তরুণ।

আনুষ্ঠানিকতা শুরুর আগে বললেন, ‘খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে খবর পেয়েছি, জমিটা পাচ্ছি। গত বিপিএল শুরুর সময় জানতে পেরেছিলাম সরকার আমাকে জমি দেবে। আরেকটা বিপিএল শুরু করতেই এ খবরটা পেলাম।’

খুলনার খালিশপুরে ভাড়াবাড়িতে থাকেন মিরাজ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন এই অফস্পিন-বিস্ময়। জাতীয় দলের ক্রিকেটারের টিনের ঘরে থাকা নিয়ে তখন গণমাধ্যমে খবর এসেছে ধারাবাহিকভাবে। এরপর মিরাজের পরিবারের জন্য জমি বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরাজের জন্ম বরিশালে হলেও তার পুরো পরিবার গত ১৭ বছর ধরে খুলনায় বসবাস করছে। বাবা, মা আর ছোট বোনকে নিয়ে মিরাজের পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT