বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৮ নভেম্বর থেকে আবার নতুন করে শুরু হবে বিপিএল।
সবাই রাজী থাকলেও রাজশাহী ও কুমিল্লা এতে দ্বিমত পোষণ করে। তবে শেষমেষ বাকিদের আগ্রহের সাথে গলা মেলায় এই দুটি ফ্র্যাঞ্চাইজি। এরপরই নতুন করে বিপিএলের সূচি প্রকাশ করে গভর্নিং কাউন্সিল।
নতুন করে তৈরি করা সূচিতে ৬টি ম্যাচই রাখা হয়েছে। আর এই সূচি প্রকাশের পরই যেন নতুন করে আলো ছড়িয়েছে বিপিএলে। আগের সূচিতে বিরতি থাকা দিনগুলোতে একটি করে ম্যাচ রাখা হয়েছে।
৪ নভেম্বর রংপুর রাইডার্স আর খুলনা টাইটান্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর সন্ধ্যায়। রাজশাহী ও কুমিল্লার মধ্যকার আগের সূচীর উদ্বোধনী ম্যাচটি হবে ৩০ নভেম্বর। ৫ নভেম্বরে ম্যাচ দুটি হবে ১৪ নভেম্বর।
৬ নভেম্বরের প্রথম ম্যাচটি রাখা হয়েছে ২০ নভেম্বরে। আর একইদিনের রংপুর আর রাজশাহীর অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
আগের সূচিতে ৩০ নভেম্বরের বরিশাল-রাজশাহীর ম্যাচটি নিয়ে যাওয়া হয়েছে ১ ডিসেম্বর।







