বৃষ্টির কারণে বিপিএলের চতুর্থ আসরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ফলে বরিশাল বুলস ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটির পয়েন্ট ভাগাভাগি হলো। উভয় দলকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। শনিবার বেলা দু’টোয় ম্যাচ শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে বল গড়ানো তো দূরের কথা টস পর্যন্ত হয়নি।
বিকাল ৪-২০মিনিটে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।
সন্ধ্যা সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যে দ্বিতীয় ম্যাচ টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে ৩-৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টার হিসেবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টা ও সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির বাগড়ায় পড়ে শুক্রবার বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী দিনের দুটি ম্যাচই ভেস্তে যায়।







