বৃষ্টির কারণে বিপিএলের উদ্বোধনী দিনে দু’টি খেলার কোনটিই মাঠে গড়ায়নি। সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার খেলাটিও পরিত্যক্ত হয়েছে।
সন্ধ্যা সোয়া সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকার কারণে মাঠে বল গড়ায়নি। বৃষ্টির কারণে এ ম্যাচে টস পর্যন্ত হয়নি।
আম্পায়াররা সোয়া নয়টার পরে মাঠ পরিদর্শনে আসেন, মাঠ পরিদর্শন শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এর ফলে দুই দলকে এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
এরআগে বিপিএলের উদ্বোধনী দিনের রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টেরিয়ান্সের মধ্যকার এবারের আসরের প্রথম ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।







