চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড লেখা হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচে দুদলের ইনিংস মিলে উঠেছে ৪৬০ রান। বিপিএলের ইতিহাসে যেটি সর্বোচ্চ।

সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে শুরুতে ব্যাট করে চট্টগ্রাম তোলে ২৩৮ রান। যেটি বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে কম যায়নি কুমিল্লা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ২২২ রান। ৪০ ওভারে দুই দলের রান ছাড়ায় সাড়ে চারশ।

চট্টগ্রামে একদিন আগে ভাঙা হয় বেশ পুরনো রেকর্ড। বুধবার রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুনের ম্যাচে ৪০ ওভারে ওঠে ৪২৬ রান। বিপিএলে একদিন বিরতি দিয়ে ম্যাচ গড়াতেই ভেঙে গেল সেই রেকর্ডটিও।

বিপিএলে মোট চারবার কোনো ম্যাচে দুই ইনিংস মিলে রান চারশ হয়েছে। এবার ছাড়িয়ে গেল সাড়ে চারশ।

চট্টগ্রামে ম্যাচ হলে ব্যাটসম্যানরা থাকতে পারেন নির্ভার। দেখা মেলে চার-ছক্কা ফুলঝুরি। টি-টুয়েন্টির আবেদন মেটাতে এবার পুরোপুরি সফল ভেন্যুটি। মিরপুরে বড় সংগ্রহ তোলা কষ্টসাধ্য হলেও সাগরিকার মাঠে তেমনটা হয় না। এখানে ছয় ম্যাচে প্রতি ইনিংসের গড় রান প্রায় ২০০!

প্রতিবারই বিপিএলের শুরু হয় মিরপুর থেকে। কিছু ম্যাচে রান ওঠে আবার কিছু ম্যাচ হয় লো-স্কোরিং। চট্টগ্রামে অন্তত সেটি হওয়ার সুযোগ কম। আসরকে জমজমাট করতে পরবর্তীতে এখান থেকেই বিপিএল শুরু করা যায়-এমন দাবি এখন জানাতেই পারে ভেন্যুটি!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT