চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল’র খেলোয়াড়দের অনুশীলন শুরু

তামান্না তৃষাতামান্না তৃষা
৬:১২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

‘বিপিএল সিজন ফোর’ শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। আর আজ থেকে অনুশীলন শুরু করেছে দলগুলো। যোগ দিয়েছেন বিদেশী তারকা খেলোয়াড়রাও।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চাইছে শিরোপা ধরে রাখতে আর কোন দিক দিয়েই নিজেদের পিছিয়ে রাখছে না সৌম্য সরকারের রংপুর রাইডার্স।

বলতে গেলে হাতে আছে মাত্র দু’দিন। ঢাকা এবং চট্টগ্রামে বসছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ফোর’। টি-টুয়েন্টি ফরম্যাটে সাড়ে তিন ঘণ্টা আরও একবার গ্যালারি মাতিয়ে রাখবেন দেশী-বিদেশী তারকা ক্রিকেটাররা।

‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ’ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় জাতীয় দলের প্লেয়ারদের নিয়েই অনুশীলনে নেমে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। যোগ দিয়েছেন ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন মাশরাফি এবং রাইডার্স আইকন সৌম্য সরকার।

প্রথম মৌসুমেই বাজি মাত করা টিম ভিক্টোরিয়ান্স এ মৌসুমে কোচ হিসেবে পাচ্ছে দেশের অন্যতম সফল কোচ মিজানুর রহমান বাবুলকে। দলে আছেন দারুণ ফর্মে থাকা ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, মারলন স্যামুয়েলসসহ বিদেশী ক্রিকেটাররা। পুরনোদের মধ্যে আছেন গত আসরের টুর্নামেন্ট সেরা আসার জাইদী।

রংপুরের কোচিং’র দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। দল গোছানো হয়েছে পরীক্ষিত আরাফাত সানি, সোহাগ গাজী, জিয়াউর রহমান, পিনাক ঘোষদের নিয়ে। বিদেশী তারকাদের মধ্যে থাকছেন চার-ছক্কার ফেরিওয়ালা শহীদ আফ্রিদি, নাসির জামশেদদের মতো মাঠ মাতানো তারকারা।

Reneta

শুক্রবার উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে এক মৌসুম পর বিপিএলে ফেরা রাজশাহী কিংসের। উদ্বোধনী অনুষ্ঠানের ঘাটতি পূরণে এটাই যথেষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT