চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলকেও তারা ঘরোয়া টুর্নামেন্ট বানিয়ে ফেললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিপিএল চতুর্থ আসরের ফাইনাল খেলছে রাজশাহী কিংস এবং ঢাকা ডায়নামাইটস। বিপিএল নিয়ে মানুষের আগ্রহ সীমাহীন। এবছর বিপিএলের ফাইনালের আসর বসছে শুক্রবার। সেই বিষয় নিয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন: বিপিএল অনেক চড়া দামের লিগ। কোটি কোটি টাকা খরচ করে বিদেশী তারকা ক্রিকেটার খেলিয়ে, স্যাটেলাইট টিভির মাধ্যমে টেলিকাস্ট করে বিশ্বজনীন হওয়ার চেষ্টা করেও হাস্যকরভাবে তা ঘরোয়া টুর্নামেন্টই রয়ে যায় ! কিভাবে?

আমাদের বিসিবিওয়ালারা, বিশেষ করে যারা ফিক্সচার তৈরি করেন তাদের চিন্তার দুর্বলতা দেখে হাসি পায়। একটা আন্তর্জাতিক স্বাদের, আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের ফাইনাল কিভাবে শুক্রবার হয়?

তারা যদি বলেন, শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন তাই শুক্রবারই ফাইনালের উপযুক্ত দিন। তাহলে ধরেই নিতে হবে বিপিএল ঢাকার বা চিটাগাংয়ের প্রথম বিভাগ লিগের মতোই একটা কিছু। স্থানীয় দর্শকরা দেখতে পারলেই হলো! প্রবাসী লাখো লাখো বাংলাদেশী বা অন্যান্য ক্রিকেট প্লেয়িং কান্ট্রির দর্শকদের দেখার দরকার কি?

শনিবারও তো বাংলাদেশে ছুটির দিন অনেক ক্ষেত্রে। শনিবার খেলাটা রাখা যেত না স্কেজ্যুল/ফিক্সচার করার সময়? শনি বা রবিবার ফাইনালটা যদি হতো তাহলে বঞ্চিত হতোনা ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকা প্রবাসীরা। খেলাটা লাইভ দেখতে পারতো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দর্শকরাও।

শুক্রবার পশ্চিমা বিশ্বে কাজের দিন। অফিস-আদালত-শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই খোলা। তাই এই অঞ্চলে এইদিন ভোরে বা দুপুরে চাকরি-বাকরি, স্কুল-কলেজ বন্ধ করে দিয়ে নিশ্চয়ই খেলা দেখতে বসবে না মানুষ!

Reneta

অন্যান্য দেশের কথা টেনে ফরহাদ টিটো লিখেছেন, বিশ্বের কোনো আন্তর্জাতিক ইভেন্টের ফাইনালই শুক্রবার হয় না।

আইপিএল, বিগব্যাশ, সিপিএল-এর ফাইনালওতো শনি বা রোববার হয়। তাদের দেশে শনি, রবিবার সাপ্তাহিক ছুটি থাকে বলেই যে তা হয় – তা কিন্তু না। এই যুগটা স্যাটেলাইটের, টেলিভিশনের। আয়োজকরা চাইলেও অন্য কোনো বারে ফাইনাল দিতে পারবেনা কারণ প্রচারের স্বত্ব পাওয়া টেলিভিশন নেটওয়ার্ক তা কোনোদিনও হতে দেবে না বিশ্বব্যাপী তাদের টার্গেট ভিউয়ার/অডিয়েন্স কমে যাবে বলে।

আমাদের ক্রিকেট এখন আর শুধু নিজেদের দেখার বিষয় না, ঘরোয়া বিনোদন না। ক্রিকেটের সারা দুনিয়াই এখন চোখ রাখতে চায় বাংলাদেশের ক্রিকেটে। তা যদি হয় বিপিএলের মতো প্রতিযোগিতা তাহলে তো কথাই নেই।

সবশেষে এই ক্রীড়া বিশ্লেষক লিখেছেন, কিন্তু, আয়োজকদের চিন্তার সীমাবদ্ধতা বাদ সাধে মাঝে মাঝেই। ইন্টারন্যাশনাল শো-কেইসিংয়ের সুযোগ হাতছাড়াও হয়ে যায় এই দৈন্যতায়।

খেলাটা দেখতে পারছিনা। তবু শুভ কামনা বিপিএল ফাইনালের প্রতি।বাংলাদেশের দর্শকদের যেন দারুণ একটা ম্যাচ উপহার দিতে পারে ঢাকা আর রাজশাহী দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT