চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যস্ত উপকূলে দরকার স্থায়ী সমাধান

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫১ অপরাহ্ন ০২, জুন ২০২১
সম্পাদকীয়
A A

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গোটা উপকূল এলাকার জনজীবন অনেকটা বিপর্যস্ত। উপকূল অঞ্চলের বিভিন্ন এলাকায় অনেক বেড়িবাঁধ ভেঙে গেছে, এছাড়া যেসব এলাকায় বেড়িবাঁধ ছিল না, সেখানকার ঘরবাড়ি, ফল-ফসল ও মাছের ঘের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য ত্রাণ ও নির্মাণ সামগ্রী পৌঁছানো জরুরি ভিত্তিতে প্রয়োজন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপজেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ২৭টি উপজেলা। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে কিছু খাদ্য সামগ্রী দিয়েছে সরকার।

দেশে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের আগেপরে উপকূলে এই অবস্থা সবসময়ই দেখা যায়। বিশেষ করে আইলা-সিডর-নার্গিসের পরে ভয়াবহ চিত্র দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত বেড়িবাঁধগুলো অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সেসব বাঁধের উচ্চতা এতো কম যে, বছরে একাধিকবার অস্বাভাবিক জোয়ারের পানিতে বাঁধগুলো তলিয়ে যায়। এর ফলে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি ও ব্যাপক ফসলহানী হয়।

এছাড়া উপকূলে বাঁধ নির্মাণ বিষয়ে দুর্নীতির দিকটিও নানা সময়ে আলোচিত। ইয়াসের পরে ‘উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই’ শ্লোগানে উপকূলের বিভিন্ন সংগঠনের ও ব্যক্তিদের নানা দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতেও দেখা গেছে, সেখানেও উঠে এসেছে দুর্নীতির বিষয়গুলো। এছাড়া সামাজিক মাধ্যমে এখনও শেয়ার হচ্ছে উপকূলীয় এলাকার বর্তমান দুর্দশার চিত্র। ইয়াস অনেক আগে বিদায় নিলেও অনেক এলাকায় এখনও জোয়ার-ভাটায় দুর্ভোগে মানুষ। ক্ষোভ হতাশায় থাকা উপকূলের মানুষের জনরোষেও পড়তে হয়েছে স্থানীয় এক সংসদ সদস্যকেও।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গেও ক্ষতি হয়েছে অনেক বেশি। সেখানকার রাজ্য সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ঘূর্ণিঝড়দুর্গতদের জন্য। সামনে আমাদের জাতীয় বাজেট আসছে, উপকূল এলাকার মানুষদের জন্য বিশেষ বরাদ্দ রাখতে পারে সরকার। এছাড়া বিগত কয়েক যুগে ওইসব এলাকায় সুরক্ষা স্থাপনা নির্মাণের মান ও প্রক্রিয়া বিশ্লেষণ করে একটি দুর্নীতিমুক্ত ও টেকসই পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

Jui  Banner Campaign
ট্যাগ: উপকূলীয় এলাকাঘূর্ণিঝড়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঢাকা-১১ আসনে মধ্য বাড্ডার সারাহ স্কুল মহিলা কেন্দ্রের খবর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আপনি সফল কিনা- প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT