চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপর্যয় ছাড়া আলবার্টার রেস্টুরেন্ট খোলা থাকবে’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৪৬ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেছেন, মহামারির এই সময়ে আলবার্টায় রেস্টুরেন্ট বন্ধ করার প্রয়োজন নেই। যদিও করোনাভাইরাস সংক্রমণের প্রায় তিন শতাংশ আতিথেয়তা সেক্টর থেকে হতে পারে।

শনিবার পার্টির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় ইউনাইটেড কনজারভেটিভ পার্টির ভাষণে প্রিমিয়ার জেসন কেনি কথাগুলো বলেন।

সভায় তিনি আরো বলেন, র‌্যাচেল নটলি রেস্টুরেন্ট ও বারে নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। এটি রাজনীতির ভিত্তিতে, জনস্বাস্থ্যের ডাটা নয়।

Banglabid

উল্লেখ্য, আলবার্টায় পুরো এক সপ্তাহ জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।  শুক্রবার সর্বাধিক তিন হাজার ৬শ ৫১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।

গত একমাসে, কোভিড-১৯ সংক্রমণ অধিক হওয়ায় অন্টারিও এবং কিউবিক সরকারকে টরন্টো, মন্ট্রিয়েল, অটোয়া এবং কুইবেক শহরের রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাওয়া বন্ধ করতে হয়েছে।

ইন্ডাস্ট্রি গ্রুপ রেস্টুরেন্ট কানাডার তথ্য অনুসারে, গত মাসে এক সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় রেস্টুরেন্ট শিল্পে কর্মসংস্থান এখনও ২১ শতাংশ কম।  মহামারির কারণে এই খাত থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার কর্মী চাকরি হারিয়েছে।

Reneta

উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, কানাডার বিভিন্ন প্রদেশে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে কোভিডরোধের বিধিনিষেধগুলো অত্যন্ত কঠোরভাবে অনুসরণের কোন বিকল্প নেই, প্রয়োজনে আবারও কঠোর অবস্থানে যেতে হবে, সরকারের পাশাপাশি জনগণকেও পূর্বের মতো সকল বিধিনিষেধ মেনেই চলতে হবে।

কানাডায় বিভিন্ন প্রভিন্সে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৯৫৯ জন, মৃত্যু্রণ করেছে ৯ হাজার ৯ শত ২২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৩৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলবার্টাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

পরবর্তী

সাধুকে ছাড়া এক বছর

পরবর্তী

সাধুকে ছাড়া এক বছর

শাড়ি সামলাতে হিমশিম খেয়েছেন অক্ষয়

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT