চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদের ভয়ে রানের গতি বাড়ায়নি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ১৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে বড় সংগ্রহের পথে হাঁটছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সঙ্গে লিটন দাসের চতুর্থ উইকেট জুটির অসাধারণ ব্যাটিং চালকের আসনে নিয়ে যায় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বোলারদের উপর যখন আরেকটু চড়াও হয়ে দ্রুত রান তুলে চট্টগ্রাম টেস্টে জয়ের আশা জাগাবেন, তখনই ব্যক্তিগত ৮৮ রানে আউট হন লিটন।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শুরুর প্রথম দুই বলে উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক সেঞ্চুরি পথে আগান খুব ধীরস্থির ব্যাটিংয়ে। শ্রীলঙ্কার ৩৯৭ টপকে বাংলাদেশ ৬৮ রানের লিড পেলেও আশাটা ছিল আরও বড়। ৩ উইকেটে ৩৮৫ থেকে বাংলাদেশ শেষ ৭ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৮০ রান।

চট্টগ্রাম টেস্ট শেষে অধিনায়ক মুমিনুল হক আক্ষেপ করে জানালেন, লিটন অসময়ে আউট না হলে তারা আরও আগ্রাসী হতে পারতেন। বিপদে পড়ার ভয়েই তাড়াহুড়ো করেনি দল।

‘যদি আপনি পাঁচ দিনই খেলা দেখেন, ওদের আর আমাদের, এই উইকেটটা এমন একটা উইকেট ছিল যেখানে টিকে থাকতে পারবেন। কিন্তু যদি বেশি আক্রমণাত্মক হয়ে যান তাহলে উইকেট পড়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যাবে। যেটা আমার কাছে মনে হয়। আর ওই সময়টাতে লিটন যদি আউট না হতো, তাহলে সুযোগটা (দ্রুত রান তোলা) আমরা নিতে পারতাম। কিন্তু সেই চান্সটা নিতে গিয়ে আমরা আর্লি উইকেট হারিয়েছিলাম।’

‘লিটন যদি আরও এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সাথে খেলতে পারত, তাহলে হয়ত আমরা জিনিসটা অন্যরকম করতে পারতাম। এই উইকেটে এক হতে পারে, কিন্তু রানের গতি বাড়াতে গেলে সেটিতে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’

অবশ্য ধীরগতিতে রান তুলেও উইকেট অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ধীরগতির ফর্মুলা কাজে আসেনি। শেষের সাত উইকেট পড়েছে একশ রানের মধ্যেই।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT