চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদিনীর মত চরিত্রে আগে কখনো অভিনয় করিনি: পাওলি দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ২৮, জুন ২০২০
বিনোদন
A A

আনুশকা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র ব্যাপক সাফল্যের পর তার প্রযোজিত সিনেমা ‘বুলবুল’ গত ২৪ জুন ছবিটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। আর মুক্তির পর থেকে ছবিটির প্রতিটি চরিত্রই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। ছবির নাম ভূমিকা বুলবুল চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরির মতো তারকা, আর ছবির বিনোদিনী চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম।

বিনোদিনী চরিত্রটি সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে পাওলি জানিয়েছেন, ‘বিনোদিনী চরিত্রটিতে সম্পর্কে আমাকে যখন বলা হয়েছিল, আমি তখন থেকেই চরিত্রটি নিয়ে খুব উত্তেজিত ছিলাম। কারণ এ ধরণের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। ফলে প্রথম দিকে এই চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলব তা নিয়ে বেশ দ্বিধাতেই ছিলাম। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে, আসলে ছবিতে বিনোদিনী একটি দুঃখী চরিত্র।’

সিনেমায় তার অভিনীত ওই চরিত্র সর্ম্পকে পাওলি বলেন, ‘ছোটবেলা থেকেই তাকে বোঝানো হয়েছিল যে, কোন প্রশ্ন না করে শুধু বিশ্বাসে ভর করে সকলের কথা মেনে চলো। যেহেতু জমিদার বাড়িতে বিনোদিনী বড় বউ ছিলো না, তাই তার ক্ষমতাও সীমিত। একথাও বোঝানো হয়েছিল তাকে।’

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, বিনোদিনী চরিত্রটি সমাজের সমস্ত মহিলার প্রতিনিধিত্ব করে, যারা পিতৃতন্ত্রের কাছে প্রতিদিন মাথা নত করে সব সহ্য করছে।

‘বুলবুল’ মূলত ১৮৮১-এর বাংলাকে প্রেক্ষাপট হিসেবে তৈরি করা বাল্যবিবাহ, জমিদার প্রথা ও রাজবাড়ির অন্দরমহলের গল্প নিয়ে তৈরি একটি সামাজিক ছবি। তবে এর বাহিরেও যে ছবিটির কাহিনীতে আরো রহস্য রয়েছে তার ধারণা দর্শক আগেই পেয়েছেন ছবির ট্রেলার থেকে।

অনভিতা দত্ত পরিচালিত ‘বুলবুল’ ছবিটির মূল ভূমিকায় তৃপ্তি দিমরি ও পাওলি দাম ছাড়াও আরো অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাহুল বোস।

Jui  Banner Campaign
ট্যাগ: অবিনাশ তিওয়ারিআনুশকা শর্মানেটফ্লিক্সপরমব্রত চট্টোপাধ্যায়পাওলি দামবুলবুলরাহুল বোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT