চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিনিসুতোয়’ ছবির ফার্স্ট লুকে সাদামাটা জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ন ২৩, জুন ২০১৯
বিনোদন
A A

মাত্র ছয় বছরেই টলিউডের নির্মাতাদের আস্থা অর্জন করে নিয়েছেন জয়া আহসান। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নির্মাতার ছবিতে কাজ করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ ছবিতে। ২২ জুন প্রকাশ করা হয়েছে ছবির একটি স্থিরচিত্র।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অতনু ঘোষ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি …’বিনিসুতোয়’…জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী।’

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। প্রকাশ পাওয়া ফার্স্ট লুকে জয়া ও ঋত্বিক দুজনই আছেন। খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে।

‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এই ছবিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প এগিয়ে যায়।

ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে ‘‌বিনিসুতোয়’‌ ছবির। কলকাতা আর টাকিতে শুটিং করা হবে।‌ ছবিতে আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি …
‘বিনিসুতোয়’
জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী pic.twitter.com/xTfSasOKZe

— Atanu Ghosh (@atanugsh) June 22, 2019

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অতনু ঘোষজয়া আহসানবিনিসুতোয়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

এপ্রিল ১, ২০২৬

রোববার থেকে নতুন করে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু

এপ্রিল ১, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১ ০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT