চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চায় এফবিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
অর্থনীতি
A A

দেশের কৃষক ও কৃষি খাতের উন্নয়নে বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সাথে এ খাতে গবেষণা বাড়ানো ও কৃষি পণ্যের রপ্তানি বহুমুখীকরণের উপরও জোর দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার মতিঝিলের এফবিসিসিআই ভবনে ‘অর্থনৈতিক সুবিধা অর্জনে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার এবং আন্তর্জাতিক মানের ভ্যালু এডিশন’ শীর্ষক সেমিনারে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।

সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এগ্রো-বেসড প্রোডাক্ট প্রডিউসার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন (বিএপিএমএ)।

বিএপিএমএ’র সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খুরশীদ আলম।

সেমিনারে ব্যবসায়ি নেতারা বলেন, দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান অতুলনীয়। এ খাতে প্রয়োজনীয় গবেষণা বৃদ্ধি এবং কৃষিপণ্যের রপ্তানি বহুমূখীকরণের উদ্যোগ নিতে হবে। কৃষিপণ্যে ভ্যালু এডিশনের মাধ্যমে নতুন বাজার খুঁজতে হবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের ভাণ্ডারকে রপ্তানি আয়ের অন্যতম উৎসে পরিণত করা দরকার। তবে এ ক্ষেত্রে উৎপাদন ও এর প্যাকেজিং প্রক্রিয়ায় যথেষ্ট সাবধান থাকতে হবে।

Reneta

তিনি আরো বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে। দেশিয় অর্থ বাঁচাতে শুধু রপ্তানি নয় বরং আমদানির বিকল্প পণ্য উৎপাদনের দিকেও গুরুত্ব দেয়া দরকার।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশ্বজুড়ে ৯০ বিলিয়ন ইউএস ডলারের অর্গানিক ফুডের যে বিশাল বাজার রয়েছে দেশের কৃষিখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে তার সুযোগ নেয়া যেতে পারে। জাতীয় উৎপাদনে কৃষিখাতের অবদান আগের চেয়ে কমে এলেও দেশের মোট কর্মসংস্থানের ৪৫ শতাংশ কৃষিখাতেই হচ্ছে।

তিনি বলেন, কৃষি খাতের ক্রমাগত উন্নয়নে এ খাতে গবেষণায় জোর দিতে হবে। রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ এবং টেস্টিং কার্যক্রম সতর্কতার সাথে করতে হবে। একই সাথে কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুণ্য শুল্ক সুবিধা দেয়া প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইকৃষি যন্ত্রপাতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT