চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর পেল ‘ক্যাপ্টেন খান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদে বড় পর্দার সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ক্যাপ্টেন খান’ সেন্সরের চৌকাঠ পেরিয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব আলী সরকার চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্যাপ্টেন খান’ রবিবার দুপুরের পর সেন্সরে প্রদর্শিত হয়। ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। একইসাথে ‘কর্তন ছাড়াই’ মুক্তির অনুমতি দিয়েছেন।

মাস তিনেক আগে নির্মাণ শুরু হয় ‘ক্যাপ্টেন খান’র। শুরু থেকেই আলোচনায় ছিল ছবিটি। গান, টিজার, পোস্টার রিলিজের পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির এই ছবিটি। এছাড়া ‘ক্যাপ্টেন খান’ এবারের ঈদে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত একমাত্র ছবি!

শাপলা মিডিয়া থেকে জানা যায়, ২০০ এর বেশি সিনেমা হলে চলবে ‘ক্যাপ্টেন খান’। সেভাবেই হল বুকিং চলছে। শুধু তাই নয়, ‘ক্যাপ্টেন খান’ প্রদর্শনের জন্য বন্ধ থাকা অনেকগুলো সিনেমা হল আবার চালু হচ্ছে৷ হাই রেন্টালে এসব হলে চলবে ছবিটি।

‘ক্যাপ্টেন খান’ ছবি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-বুবলী ছাড়াও আরো আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান।

এদিকে, সেন্সর বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, ‘ক্যাপ্টেন খান’-এর পাশাপাশি ঈদে মুক্তির জন্য সেন্সরে জমা পড়া আরেক ছবি মাহি-বনির ‘মনে রেখো’-ও আনকাট সেন্সর লাভ করেছে।

ট্যাগ: ক্যাপ্টেন খানবুবলীলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাটস আইয়ের গরম বান্ধব ঈদ পোশাক

পরবর্তী

সার্কেল নেটওয়ার্ককে ৫ লাখ টাকা জরিমানা

পরবর্তী

সার্কেল নেটওয়ার্ককে ৫ লাখ টাকা জরিমানা

‘আমরা আরও ভালো করতে পারতাম’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT