চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
বিনোদন
A A

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়পত্র পেলো চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। কোনো ধরনের আপত্তি ছাড়াই আনকাট মুক্তির অনুমতি সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবিটি!

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান, বৃ্হস্পতিবার বিকেলে বিশ্বসুন্দরী’র প্রদর্শন হয় সেন্সর বোর্ডে। এরপর আনকাট মুক্তির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, বিশ্বসুন্দরীকে একটি পরিপূর্ণ ছবি মনে হয়েছে।

জানা যায়, রবিবার বিশ্বসুন্দরী ছবির সেন্সর ছাড়পত্র পৌঁছে যাবে প্রযোজকের কাছে।

কয়েক শতাধিক খণ্ড নাটক ও বেশকিছু ধারাবাহিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্বসুন্দরী নির্মাণের শুরু থেকেই আলোচিত। বিশেষ করে গেল বছর ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে অবমুক্তের পর দর্শক প্রিয়তা পায়।

ছবিতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মডেল হীরা, মনিরাসহ। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

নির্মাতা সূত্রে জানা গেছে, বিশ্বসুন্দরী মুক্তির তারিখ এখনো চূড়ান্ত নয়। যেহেতু সেন্সর চৌকাঠ পেরিয়েছে, তাই শিগগির ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকাপরীমনিবাবুলিড বিনোদনসিয়ামসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT