বিনোদন

বিনামূল্যে জসীম আহমেদের ‘দাগ’ দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ‘দাগ’ দেখতে পারবেন দর্শক...

জসীম আহমেদের ছবি, যেখানে তিনি আলোচনায়, অন্ধকারে, চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ এর পোস্টার, যেখানে তিনি আলোচনায়, অন্ধকারে, চলচ্চিত্রের শুটিং চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উৎসব উদযাপনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীও মুখিয়ে আছে। আর সেই সময়ে আরো একটি আনন্দ সংবাদ নিয়ে হাজির নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানালেন, বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শক। আনন্দ আর উৎসবের এই দিনে মানুষের জন্য এটি আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার।

তিনি বলেন, বিজয় দিবসের রাত (১৬ ডিসেম্বর) ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিমিয়োতে ‘দাগ’ চলচ্চিত্রটি দেখতে পারবেন যে কোনও দর্শক।

মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দাগ’। চলচ্চিত্রে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধ এখনো শেষ হয়নি। চলচ্চিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শতাব্দী ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনা করেছেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইন করেছেন রিপণ নাথ। এছাড়াও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস ও প্রযোজনা করেছেন ভিউজ এন্ড ভিশনস।

২০১৭ সালে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ‘দাগ’। ২০১৮ সালে সার্ক চলচ্চিত্র উৎসবেও সরকারিভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া চলতি বছরে করোনায় সৃষ্ট দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে ১ ডলারের বিনিময়ে ভিমিয়োতে মুক্তি পায় এটি।

দেখুন জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’:

বিষয়:জসীম আহমেদ বাকার বকুল বিজয় দিবস শতাব্দী ওয়াদুদ শারমিন জোহা শশী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…