ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারসহ ৭২ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি বিমান। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটবার্তায় জানিয়েছে।
ফ্লাইটটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা ছিলেন। অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে খেলতে মেডিলিনে যাচ্ছিল দলটি।
খেলোয়াড়দের বহন করা উড়োজাহাজটি কোন পথে এগিয়েছে এবং কোন পর্যায়ে বিমানবন্দরের রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয় – এর একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে হুমো অ্যাগুইলার টুইটার অ্যাকাউন্ট।
রাডার থেকে ধারণকৃত ভিডিওসহ টুইটটি দেখুন এখানে:
Este es el momento en el que el avión en el que venia #Chapecoense pierde contacto radar con la torre pic.twitter.com/w3Ldq5Tt8C
— HumoAguila (@HumoAguilaFPC) November 29, 2016







