চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যা-আলিয়া’র সাথে বলিউডের পথে জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুদিন না বইলেও ইন্ডাস্ট্রির নায়িকাদের বইছে সুদিন। ঢালিউড, টালিউড পার করে তারা এখন জায়গা করে নিচ্ছেন বলিউডে। বর্তমান সেনসেশন নুসরাত ফারিয়া এরই মধ্যে বলিউডে যাওয়ার টিকিটে পেয়ে গেছেন। তেমনি বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা জয়া আহসান টিকিটের অপেক্ষায় আছেন।

আসছে দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’। এখানে জয়া আহসান সাহসী মেয়ে রুবিনার চরিত্রে অভিনয় করছেন।

ছবিটি মুক্তি দেয়ার আগেই বেশ ধুমধামে হয়ে গেলো এর প্রিমিয়ার শো। আর শোতে ঘটলো আরেক কাহিনী। মহেশ ভাটের মতো খ্যাতিমান বলিউড নির্মাতারা ছবিটি দেখে একের পর এক টুইট করে চলেছেন। কারণ হিসেবে জানা গেল ‘রাজকাহিনী’কে হিন্দিতে রুপান্তরের আগ্রহ প্রকাশ করেছে ভাট প্রতিষ্ঠান।

শুধু তাই নয় টালিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত প্রথমবারের মতো বলিউডে পা রাখবেন। কিন্তু সৃজিত একাই পা রাখবেন মনে বলে হয় না। তার সঙ্গে সম্ভাবনায় উঁকি দিচ্ছে টালিউডে মুগ্ধতা ছড়ানো ঢাকার জয়া আহসানের বিষয়েও।

তবে হিন্দিতে ছবিটির নাম ‘রাজকাহিনী’ থাকবে না, বদলে হবে ‘লাকির’। মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে প্রযোজনা করবে হিন্দি ছবিটি। এটুকু এরইমধ্যে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এরইমধ্যে সৃজিতকে হিন্দি চিত্রনাট্যটি লিখতে দিয়েছেন। ‘রাজকাহিনী’র প্রেক্ষাপট বাংলাভাগের সময়কে ধারণ করলে হিন্দি ‘লাকির’ ক্ষেত্রে হবে পাঞ্জাবকে নিয়ে। চিত্রনাট্য লেখার পাশাপাশি হিন্দি রিমেককে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জোড় কল্পনা। তবে আপাতত সৃজিত ইঙ্গিত দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তর বিষয়টি। বলছেন, ‘তিনি কোনও একটি চরিত্রে থাকবেন।

Reneta

ওদিকে মহেশ ভাট চাইছেন ছবির দুটি চরিত্রে বিদ্যা বালান ও আলিয়া ভাটও থাকুক। বাংলাদেশের একমাত্র শিল্পী হিসেবে জয়া আহসানের প্রতিও সুনজর রয়েছে ভাট প্রোডাকশনের। এরইমধ্যে মুম্বাই থেকে তেমন বার্তাই পৌঁছেছে কলকাতায়।

তবে এখনই এসব ভাসা ভাসা বিষয়ে স্পষ্টতা দিতে নারাজ সৃজিত শিবির কিংবা জয়া আহসান। সৃজিতের ভাষায়, এখন আমরা ‘রাজকাহিনী’র দিকে উন্মুখ হয়ে আছি। ‘লাকির’ নিয়ে ভাববার অনেক সময় পড়ে আছে।

আলোচিত‘রাজকাহিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এতে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন রুবিনা চরিত্রে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটজয়া আহসানঢালিউডনায়িকা
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি দলে চমক সাকলাইন-রিপন, নেই তিন তারকা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

এপ্রিল ২১, ২০২৬

যুদ্ধের আগুনে নতুন করে প্রাণ পেল যে গান

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT