চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ থেকে প্রযুক্তির শিক্ষক এনে তরুণদের প্রশিক্ষণ দেয়ার আহ্বান

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৩৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
প্রযুক্তি প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়, বিভিন্ন স্টল ও স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপরেখা বাস্তবায়িত হলেও উন্নত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দক্ষতার তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকসের মতো প্রযুক্তির বৈশ্বিক অগ্রগতির বিচারে নিজেদের আপাতত ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন তিনি।

এই অশিক্ষা দূর করতে প্রযুক্তি শিক্ষকের প্রয়োজন জানিয়ে তিনি বলেন: তৈরি পোশাক শিল্পের মতো আইসিটি খাত দেশকে নতুন স্বর্ণ শিখরে পৌঁছে দেবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। এই দক্ষতা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারে আগামী প্রজন্ম। প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হিসেবে তৈরি করতে আমাদের প্রথম যা দরকার, তা হলো প্রযুক্তি শিক্ষক। যারা সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানে না, তারা কিভাবে প্রজন্মকে শিক্ষিত করবে?

এজন্য প্রয়োজনে উন্নত দেশ থেকে শিক্ষক এনে তরুণদেরকে প্রশিক্ষণ দিতে হবে বলে মনে করেন তিনি।বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পরিকল্পনা মন্ত্রী। এসময় প্রধান অতিথির বক্তব্যে  তিনিএসব কথা বলেন। যৌথভাবে এই প্রযুক্তি প্রদর্শনী আসরের আয়োজন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বিভিন্ন দেশের পতাকা ও আন্তর্জাতিক ক্রীড়া আসরের ফেস্টুন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের সভাপতি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন: বাংলাদেশে প্রতি বছর সাড়ে তিন কোটি মোবাইল সেট, ৫ লাখের বেশি ল্যাপটপ ও ২০ লাখের বেশি ফ্রিজ আমদানি হয়। সরকার নীতিমালা পরিবর্তন করে এই তিনটিসহ ৯৪টি পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমিয়ে এক শতাংশ করেছে। ফলে এগুলোর উৎপাদন শুরু হচ্ছে দেশেই। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ও সিম্ফোনি দেশেই প্রযুক্তি পণ্য উৎপাদন করছে।‘স্যামসাং ও এলজি’র মতো প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপন করছে। এই তিনটি পণ্যে দেশে ৩০০ কোটি ডলারের বাজার রয়েছে। ২০১৫ সাল নাগাদ বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এইসব প্রযুক্তি পণ্য ও সফটওয়্যার সেবা রফতানি করে তা আয় করা সম্ভব হবে। আমাদের বিশ্বাস, ২০২১ সালের মধ্যেই হার্ডওয়্যার রপ্তানি করবে বাংলাদেশ। হার্ডওয়্যার খাতে সক্ষমতা বাড়াতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইসিটি সচিব সুবীর কিশোর চৌধুরী, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইমরান আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাশিয়া, তাইওয়ানসহ কয়েকটি দেশের বিদেশি প্রতিনিধি, প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি এবং শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন রানের অপেক্ষায় রেখে ফিরলেন ইমরুল

পরবর্তী

নেইমারের সঙ্গে বন্ধুত্বের দরকার নেই: কাভানি

পরবর্তী
পিএসজির খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, Neymar Jr. ও অন্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের সঙ্গে বন্ধুত্বের দরকার নেই: কাভানি

যশোরে টুম্পা হত্যাকাণ্ডের সন্দেহভাজন স্বামী গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

টুম্পা হত্যাকাণ্ড: যশোর থেকে ঘাতক স্বামী গ্রেফতার

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT