বিদেশে যেতে বাঁধা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই রিট করেন। এই রিট আবেদনে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চে আজ এই রিটের শুনানি হতে পারে।
রিট আবেদনের পক্ষে রয়েছেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির।
শুক্রবার যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানে উঠার আগে তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয় বলে রিটে উল্লেখ করা হয়।








