চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে যাওয়ার পথে দুই ‘জঙ্গি’ দম্পতি আটক

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
১০:১০ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

দেশ ছেড়ে পাকিস্তান পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া দুই জঙ্গি দম্পতিকে আটক করেছে র‌্যাব। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটক এ দুই দম্পতির কাছ থেকে র‌্যাব আরো বেশ কয়েকটি জঙ্গি গ্রুপের সক্রিয় থাকার তথ্য পেয়েছে।

আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই জঙ্গিরা নির্দিষ্ট ব্যক্তিদের হত্যা এবং আত্মঘাতি হামলার পরিকল্পনা নিয়ে আত্মগোপনে রয়েছে। 

সম্প্রতি আটক জঙ্গি সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গিবাদবিরোধী ধারাবাহিক অভিযান চলছে।

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের বিপরীতে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে র‌্যাব-২ মারজিয়া আক্তার সুমি, তার স্বামী শরিফুল ইসলাম এবং মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুলকে আটক করে।

এরপর আটক ৩ জনের দেয়া তথ্যে পরে নারায়ণগঞ্জের ফত্ল্লা থেকে আমিনুলের স্ত্রী নাহিদ সুলতানাকে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, জেএমবির এ সক্রিয় সদস্যরা সংগঠনের স্বার্থেই একে অপরকে বিয়ে করে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

Reneta

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সক্রিয় আছে এমন কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। যারা এদের অর্থসহায়তা ও প্রশিক্ষণসহ বিভিন্ন আত্নঘাতি পরিকল্পনাও প্রদান করেছে। সোহেল ওরফে আদনান ও আশরাফুল ওরফে সিদ্দিক এই দুটি নাম জেনেছি। মেহেদী হাসান রনি নামে একজনও আর্থিক সহায়তা দিত।

র‌্যাবের দাবি, চিহ্নিত ব্যক্তিদের হত্যা এবং আত্মঘাতি বোমা হামলার প্রস্তুতি নেয়া আরো বেশ কয়েকটি গ্রুপের তথ্য জেএমবি’র সক্রিয় এ সদস্যদের কাছে পাওয়া গেছে।

মুফতি মাহমুদ খান আরো বলেন, এদের বেশ কয়েকটি গ্রুপ এখনো সক্রিয় আছে এবং তারা ঢাকার আশেপাশেই আছে।  তাদের সদস্য চার থেকে পাঁচজন। তারা প্রশিক্ষণপ্রাপ্ত। আত্নঘাতি হামলার জন্য প্রস্তুত হয়ে আছে। দেশের বেশ কিছু এলাকা তারা আক্রমণের পরিকল্পনায় এনেছে।

র‌্যাব জানিয়েছে, জঙ্গি কর্মকাণ্ডের প্রশিক্ষক ও পরিকল্পনাকারীদের ব্যাপারেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে যাদের আইনের আওতায় আনতে অভিযান চালিয়ে যাওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকজেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT