বিদেশে স্পোর্টস ক্লাব, আবাসন ও বিনোদন খাতে চীনা বিনিয়োগ সীমিত করতে যাচ্ছে চীন। একইসঙ্গে নিষিদ্ধ করা হয়েছে অননুমোদিত সামরিক প্রযুক্তিতে যেকোনো ধরনের বিনিয়োগ।
শুক্রবার বিদেশী বিনিয়োগ-সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে চীন সরকার।
চীনা ব্যবসায়ী গাও জিশেংয়ের সঙ্গে ব্রিটিশ ফুটবল ক্লাব সাউথাম্পটনের অংশীদারিত্বে যাওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পরদিনই এমন ঘোষণা আসে।
ক্লাবের ৮০ শতাংশ অংশীদারিত্বের জন্য গাও জিশেং ও তার পরিবার সম্মিলিতভাবে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।







