চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে থেকে জামিন চাওয়ায় সিকদার গ্রুপের দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A

বিদেশে থেকে আগাম জামিন চেয়ে আদালতের মুল্যবান সময় নষ্ট করায় জরিমানা হিসেবে ১০ হাজার পিপিই দিতে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের প্রতি আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই পিপিই দিতে বলা হয়েছে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপের দুই ভাইয়ের আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে আজ ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এছাড়া জামিন আবেদনের পক্ষে বাকি যারা ছিলেন তারা আদালতের কাছে অনুমতি নিয়ে নিজেদের প্রত্যাহার করে নেন এবং আইনজীবী বাসেত মজুমদারও বলেছেন তার নাম বাদ দেওয়ার জন্য। এদিকে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ।

আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আদালত ওনাদের জামিন আবেদন রিজেক্ট করে দিয়েছেন এবং তাদের ফাইন করেছেন। দুজনকে পাঁচ হাজার পাঁচ হাজার করে মোট ১০ হাজার পিপিই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে বলেছেন।’

আর আদেশের বিষিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, ‘আদালতের সময় নষ্ট করার জন্য এবং এভাবে দেশের বাইরে থেকে আগাম জামিন আবেদন করার জন্য তাদের ১০ হাজার পিপিই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এসময় আদালত বলেছেন, আইনবহির্ভূতভাবে এভাবে আগাম জামিন আবেদন করে আদালতের সময় নষ্ট করা ঠিক হয়নি। আমরা যেন এমন কিছু না করি যাতে বিচার বিভাগ সম্পর্কে সাধারণ জনগণের পারসেপশন খারাপ হয়।’

Reneta

এর আগে রোববার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘রন হক শিকদার অ্যান্ড এনাদার বনাম রাষ্ট্র’ শিরোনামে জামিন আবেদনটি বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রয়েছে। এরপর রাতে এবিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যার্টনি জেনারেল বশির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে আটক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রন হক সিকদার ও দিপু হক সিকদারের আগাম জামিনের আবেদনটি সোমবারের কার্যতালিকায় এসেছে। তবে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাইকোর্টে আগাম জামিনের কোনো বিষয় আমি দেখিনি। আর আবেদনকারীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাই আইনের দৃষ্টিতে দেশের বাইরে থেকে আগাম জামিন চাওয়ার সুযোগ নেই।’

এর আগে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা হয়। মামলার ঘটনার পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই থাইল্যান্ড চলে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সিম ব্যাংকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT