চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে গিয়ে যৌন হয়রানির শিকার কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৪৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
আদালত
A A

বাংলাদেশ থেকে কতজন কর্মী সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে গেছেন এবং কতজন শারীরিক-যৌন হয়রানির শিকার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে কতজন স্বেচ্ছায় বা সরকারের মাধ্যমে দেশে ফিরে এসেছেন সে তালিকাও চেয়েছেন আদালত।

এসংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আগামী এক মাসের মধ্যে প্রবাসীকল্যাণ সচিব, পররাষ্ট্রসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, বায়রার সভাপতি-সেক্রেটারিকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান।

আদালত তার রুলে, কাজের জন্য সৌদিআরব সহ অন্যান্য দেশে বাংলাদেশের যেসব নারী কর্মী যাচ্ছেন, তাদের নিরাপত্তা, যারা শারীরিক-মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, যৌন হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন-প্রত্যাবাসনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা রুলে জানতে চেয়েছেন।

Reneta

আগামী দুই সপ্তাহের মধ্যে পররাষ্ট্রসচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ ১১ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সৌদি আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের নিরাপত্তা, মানসিক-যৌন হয়রানি, প্রত্যাবাসন-পুনর্বাসনে নিষ্ক্রিয়তা নিয়ে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের এই আইনজীবী এই রিটটি করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশসেমি লিডসৌদি আরবহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT