মালয়েশিয়াসহ বিদেশে কর্মী প্রেরণে যেকোনো ধরনের সিন্ডিকেট বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক জনশক্তি রপ্তানিকারকের রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এ নির্দেশ দেয়।
রিটকারী জনশক্তিরপ্তানিকারক এসএম রফিক তার আবেদনে জানান, সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নতুন করে সরকার উদ্যোগ নেয়। নতুন উদ্যোগে চাহিদা পত্রও পাঠাতে শুরু করেছে দেশটি। তবে এ ক্ষেত্রে কিছু রপ্তানিকারককে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এমন তথ্য পত্রিকায় এসেছে যাকে আবেদনে অবৈধ সিন্ডিকেট সুবিধা হিসেবে অভিযোগ করা হয়।
আদালত রিট শুনানীর পর রায় দেন। রায়ে বলা হয়, মালয়েশিয়সহ বিদেশে কর্মী প্রেরণে সরকার অনুমোদিত সকল জনশক্তি রপ্তানিকারককে সমান সুবিধা দিতে হবে। কোন ধরনের সিন্ডিকেশন আইন বেইনী।
একই সাথে আইন ও গঠণতন্ত্র বিরোধী কাজের জন্য জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিবকে কেন অপসারন করা হবে না এ মর্মে বাণিজ্য মন্ত্রণালয়কে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছেন উচ্চ আদালত।







