চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে অবস্থান করেই আগাম জামিন চেয়েছেন সিকদার গ্রুপের দুই ভাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার।

বর্তমানে বিদেশে অবস্থান করেই তারা এই জামিন চেয়েছেন বলে জানা গেছে। তবে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাইকোর্টে কোন আগাম জামিন আবেদন কিংবা মঞ্জুর হতে দেখা যায়নি।

রোববার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘রন হক শিকদার অ্যান্ড এনাদার বনাম রাষ্ট্র’ শিরোনামে জামিন আবেদনটি বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রয়েছে। আর জামিন আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুনের নাম।

এই জামিন আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যার্টনি জেনারেল বশির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে আটক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রন হক সিকদার ও দিপু হক সিকদারের আগাম জামিনের আবেদনটি সোমবারের কার্যতালিকায় এসেছে। তবে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাইকোর্টে আগাম জামিনের কোনো বিষয় আমি দেখিনি। আর আবেদনকারীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আইনের দৃষ্টিতে দেশের বাইরে থেকে আগাম জামিন চাওয়ার সুযোগ নেই।’

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা হয়। মামলার ঘটনার পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই বিদেশে চলে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সিম ব্যাংকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির জোড়া গোলে লিগ শেষ করল বার্সা

পরবর্তী

শেষ বিকেলে জমে উঠল ম্যানচেস্টার টেস্ট

পরবর্তী

শেষ বিকেলে জমে উঠল ম্যানচেস্টার টেস্ট

চ্যাম্পিয়ন রিয়ালের শেষটা যেমন হল

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT