চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশী হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বন্ধু রাষ্ট্রদের ভুল তথ্য দিচ্ছে’

এম আর মুরাদএম আর মুরাদ
১:২২ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বিদেশীদের হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তার বিদেশী বন্ধু রাষ্ট্রদের ভুল তথ্যপ্রদানের মাধ্যমে নিজের পক্ষে রাখার চেষ্টা করছে। চক্রান্তের অংশ হিসেবে বিএনপি’র কাউন্সিলর এম এ কাইয়ুমকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

রোববার লন্ডনের পার্কপ্লাজায় রিভারব্যাংক হোটেলে বিএনপি কর্তৃক আয়োজিত নাগরিক সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান পার্লামেন্টকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো জাতীয় নির্বাচন হতে পারেনা। নির্বাচন কমিশন দলীয় লোক দ্বারা প্রভাবিত এবং বেশিরভাগ লোকই অপদার্থ। তবে স্থানীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়না বলে আমরা আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।

সভায় বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, দেশে এখন আইনের শাসন নেই। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। লেডি হিটলারের কথা না শুনলেই যে কোনো যোগ্য অফিসারকেও বের করে দেয়া হচ্ছে। দেশকেও দলীয়করণ করার চেষ্টা চলছে।

ঢাকা সিটি এখন চলার অনুপযুক্ত এবং পৃথিবীর সবচে খারাপ শহরের তালিকায় আছে বলে উল্লেখ করেন খালেদা জিয়া বলেন, যুক্তরাজ্য থেকে অনেক ভালো কিছু শেখার আছে। ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের ভালো দিকগুলো বাংলাদেশে প্রয়োগ করবো। 

বিএনপি ঐক্যবদ্ধ আছে ও ঐক্যবদ্ধ থাকবে। তাই বিএনপিকে ভাঙ্গার চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন বেগম খালেদা জিয়া।

Reneta

বিএনপি চেয়ারপারসনের সভাকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিক্ষোভের আশঙ্কায় যুক্তরাজ্য বিএনপির প্রথম দফা সভা বাতিলের পাশাপাশি ১ নভেম্বর, শনিবার কড়া নিরাপত্তার ব্যবস্থায় করে। কিন্তু তাতেও বিক্ষোভ এড়াতে পারেনি বিএনপি।

গতকাল দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ড. জুবাইদা রহমানকে  নিয়ে সভাস্থলে প্রবেশের মুখেই বিক্ষোভের সম্মুখীন হোন। পরে বিকল্প প্রবেশ পথে সভাস্থলে পৌঁছান বেগম জিয়া।

এর আগে ঈদ-উল- আযহা কে কেন্দ্র করে আয়োজিত বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও আওয়ামীলীগের বিক্ষোভের মুভে পড়েন বিএনপি চেয়ারপারসন।এছাড়া দলীয় নেতাকর্মীদের একরকম হট্টোগলের ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে গিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি চেয়ারপারসনবিএনপির জনসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT