চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ন ০৭, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলে বিদেশি শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে যেসব শিক্ষার্থী নিজে টিউশন ফি প্রদান করে কোর্স করতে পারবেন, তাদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়।

সোমবার এক ঘোষণায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অনলাইনে ক্লাস নেওয়া শুরু হলে অটাম সেশনে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না, যদি না তারা ব্যক্তিগত টিউশন ফি’তে কোর্সে ফিরে যায়।

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সি বলছে, এই নিয়ম অমান্যকারীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করছে। তখন থেকে বিদেশী শিক্ষার্থীদের যে যেখানে অবস্থান করছেন তাকে সেখান থেকেই অনলাইনে স্প্রিং ও সামার সেশন ২০২০ কোর্স চালিয়ে নেওয়ার অনুমতি দিয়েছিলো যুক্তরাষ্ট্র।

কিন্তু সোমবার এক ঘোষণায় বলা হয়, বিদেশি শিক্ষার্থী যারা অনলাইনে কোর্সে ভর্তি হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ব্যক্তিগত টিউশন ফি আদায় করে কোর্সে ফিরতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা এমনকি ও অভিবাসন প্রক্রিয়াও প্রত্যাহার করা হতে পারে।

মূলত বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার্থে গমন করেন। শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বিশ্ববিদ্যালয়গুলো বড় পরিমাণে রাজস্ব আয় করে থাকে।

Reneta

মার্কিন বাণিজ্য বিভাগের মতে,২০১৮ অর্থবছরে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আয় করেছে।

যুক্তরাষ্ট্রের এজেন্সির তথ্য অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ শিক্ষাবর্ষে ৩,৮৮,৮৩৯ এফ ১ ভিসা এবং ৯,৫১৮ এম ১  ভিসা ইস্যু করেছে।

নতুন নিয়মটি এফ ১ এবং এম ১ ভিসার ক্ষেত্রে প্রয়োগ হবে, যা মূলত একাডেমিক ও বৃত্তিমূলক শিক্ষার্থীদের জন্য ইস্যু করা হয়।

করোনা মহামারীর প্রাদুর্ভাব দিন দিন বেড়ে- যাওয়ায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে যে, বর্তমান সকল শিক্ষার্থী এবং নতুন শিক্ষাবর্ষ সহ সবার জন্য অনলাইনে শিক্ষা দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্ববিদ্যালয়ভিসাযুক্তরাষ্ট্রশিক্ষাবর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাষা দিবসে ‘বঙ্গসম্মান’ পেলেন যারা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ড. মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সাংবাদিক সেলিম সামাদের জানাজা সম্পন্ন

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাঁদাবাজি-ছিনতাই রুখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT