উন্নয়নশীল থেকে উন্নত দেশ হতে ভাষা, শিক্ষা, বিজ্ঞানসহ সব ক্ষেত্রেই আরও গবেষণার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, প্রচলিত বিদেশি শব্দগুলোর বাংলা পরিভাষা দুর্বোধ্য না করার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজেন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শিক্ষার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন গবেষণা।
বাংলা ভাষায় প্রায় আট হাজার বিদেশি শব্দের ব্যবহার রয়েছে উল্লেখ করে প্রচলিত বিদেশি শব্দের পরিভাষা করলে তা বুঝতে অসুবিধা হওয়ায় এ ব্যাপারে রক্ষণশীল না হতে বলেন সরকার প্রধান।
মোবাইলে বাংলাভাষার ব্যবহার ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







