চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি বিনিয়োগ বাড়াতে দরকার টেকসই নীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
অর্থনীতি
A A

অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) দেশে আরো বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে টেকসই নীতি সহায়তার ওপর গুরুত্বারোপ করেছে।

এবিসিসিআই সভাপতি ওবায়দুর রহমন বলেন, ‘চীনে উচ্চ শ্রমমূল্যের কারণে ক্রমশ বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। এ দেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারকে মালয়েশিয়া, চীন ও ভিয়েতনামের মতো নীতি অন্তর্ভুক্ত করে নীতি প্রণয়ন করতে হবে।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর এফডিআই ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা গত বছর ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

তিনি জানান, সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন নীতি প্রণয়ন করলেও এসব নীতি নিত্য পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য জটিলতা তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, ‘সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করছে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ধীরে ধীরে বাণিজ্য বাড়ছে উল্লেখ করে ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় তৈরি পোশাক, গেঞ্জির কাপড়, নীটওয়্যার, টেক্সটাইল পণ্য, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও জুতা, প্রক্রিয়াজাত খাদ্য, মাছ ও পাটজাত পণ্য রপ্তানি করছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বেশিরভাগ পণ্য আমদানি করে চীন থেকে, তবে চীনে শ্রমমূল্য বেশি হওয়ায় বাংলাদেশ কমমূল্যে পণ্য দিয়ে সেই বাজার ধরতে পারে সহজেই।

এবিসিসিআই সভাপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরো দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা বিনিয়োগকারীদের যথাযথ সহযোগিতা করতে পারে।

ট্যাগ: এফডিআইবিদেশি বিনিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহরণের শিকার দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৩

পরবর্তী

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক ও আ.লীগ নেতাদের সমন্বয়ে মনিটরিং সেল

পরবর্তী
ডেঙ্গু-পরীক্ষার কিট

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক ও আ.লীগ নেতাদের সমন্বয়ে মনিটরিং সেল

দশ দিনের মধ্যে নিশ্চিত হবে নেইমারের ভবিষ্যৎ

সর্বশেষ

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

আগস্ট ২৭, ২০২৬

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT