চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি বিনিয়োগ বাড়াতে এডিআরে বিরোধ নিষ্পত্তি জরুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
অর্থনীতি
A A

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ঋণপত্র (এলসি) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ মীমাংসা করা গেলে বৈদেশিক বিনিয়োগ বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা।

‘বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে ঋণপত্র (এলসি) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ মীমাংসা’ বিষয়ক এক ওয়েবিনারে এ বিষয়ে তাগিদ দেন ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

রোববার বাংলাদেশ ইন্টারন্যাশাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) যৌথভাবে আয়োজিত  ওয়েবিনারের এসব তথ্য তুলে ধরা হয়।

এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে সংশ্লিষ্ট দু’দেশে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ মীমাংসায় প্রচলিত আদালত ব্যবস্থায় প্রতিকারের চেয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির অনুসরণ সহজ, অর্থ ও সময় সাশ্রয়ী। তাই বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এডিআরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা জরুরি।

ওয়েবিনারে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, এডিআর পদ্ধতি অনুসরণ করে এসব নিষ্পত্তি করা গেলে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হবে। এ লক্ষ্যে ডিসিসিআই ও বিয়াক একযোগে কাজ করছে।

আন্তর্জাতিক বাণিজ্যে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত ঋণচুক্তির অসামঞ্জস্য দূর করে বাস্তবমুখী ও জনকল্যাণমূলক শর্তসম্বলিত ঋণচুক্তি প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Reneta

এ সময় গত প্রায় এক দশক ধরে দেশের একমাত্র নিবন্ধিত এডিআর প্রতিষ্ঠান হিসেবে এডিআর পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের ভূমিকার বিবরণ তুলে ধরেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমি) আলী।

তিনি বলেন, সালিশি ও মধ্যস্থতা কার্যক্রম দ্বারা এসব বিরোধ নিষ্পত্তি দ্রুত ও অর্থসাশ্রয়ী হয়ে থাকে এবং এগুলো নিষ্পত্তিতে বিয়াক তার নিজস্ব বিধিমালা প্রয়োগে সাফল্য অর্জন করতে শুরু করেছে।

তিনি ডিসিসিআইয়ের সাথে এ বিষয়ে একযোগে কাজ করে বিশেষত ঋণচুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ইতিবাচক ফল অর্জনের আশা প্রকাশ করেন।

ওয়েবিনারে ৭ জন বিশিষ্ট আলোচকের মধ্যে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) দুবাইয়ের পরিচালক ও আইসিসি ব্যাংকিং কমিশন, প্যারিসের নির্বাহী বোর্ডের সদস্য ভিনসেন্ট ও’ব্রায়ান আলোচনায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্যে বিরোধ নিষ্পত্তিতে আইসিসির কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন।

পাশাপাশি তিনি এ অভিমতও ব্যক্ত করেন যে, এসব বিষয়ে স্থানীয়ভাবে বাংলাদেশে বিয়াক স্ব-উদ্যোগে প্রশংসনীয় কার্যক্রম গ্রহণ করে আসছে। বাণিজ্যিক লেনদেনে দুইপক্ষের মধ্যে স্বাক্ষরিত ঋণচুক্তিতে উভয়ের সুষম স্বার্থসংরক্ষণ ও এসব চুক্তি লঙ্ঘনের অনভিপ্রেত ক্ষেত্রে বিয়াক ও ডিসিসিআই সাহায্যকারীর অগ্রবর্তী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ লিগ্যালবিষয়ক বিভাগের প্রধান ব্যারিস্টার শাফায়াত উল্লাহর সঞ্চালনায় ওয়েবিনারে আরো অংশ গ্রহণ করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান, ডিসিসিআইয়ের সাবেক পরিচালক ব্যারিস্টার সামির সাত্তার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ অপারেটিং অফিসার খালেদ আজিজ, ডিসিসিআইয়ের এসডিজি-২০২০ বিষয়ক বিশেষ কমিটির আহ্বায়ক এম এস সিদ্দিকী, ডিসিসিআই সদস্য ব্যারিস্টার শাহেদুল আজম এবং বিয়াক কাউন্সেল রুবাইয়া এহসান কারিশমা, বিয়াক পরিচালক এম এ আকমল হোসেন আজাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিআরএলসিডিসিসিআইবিনিয়োগব্যবসা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT