বাংলাদেশ

বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন: ২ প্রতিষ্ঠানকে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ

বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন: ২ প্রতিষ্ঠানকে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ

বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আজ সোমবার এ নোটিশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান লঙ্ঘন করে সংস্থা দুটি বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর নোটিশ জারি করা হয়।

আইন অনুযায়ী, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপনে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনও চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একদিন আগেও এবিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইতোমধ্যেই আমরা দুই বার পরিপত্র জারি করেছি। এটি ১ এপ্রিল থেকেই পুরোপুরি বাস্তবায়ন করতে চাই।

বিষয়:বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…