চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A
হাছান

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের ব্যাপারে ক্যাবল অপারেটরদের আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, ১ এপ্রিল থেকে কোনো বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আইন অনুযায়ী কোন বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সম্মেলন কক্ষে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র (বিজেসি) আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, কিছু বিদেশি চ্যানেল বাংলাদেশে জনপ্রিয় হওয়ায় এদেশের কিছু প্রতিষ্ঠান সেই চ্যানেলগুলোতে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করছে। এতে দেশি টিভি চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনের প্রয়োগ হলে দেশের টিভি চ্যানেলগুলো বছরে ৩শ‘ থেকে ৫ শ‘ কোটি টাকার ব্যবসা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের মিডিয়া সেক্টরে একটি বড় ধরনের বিপ্লব ঘটেছে। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রথম বেসরকারি টিভি লাইসেন্স দেয়া হয়।এ পর্যন্ত ৪৪ টি চ্যানেলের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৩০টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারে গিয়েছে।

মন্ত্রী বলেন, এই শিল্পের বিকাশের পাশাপাশি বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের রেট কমে যাওয়াসহ কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে। এখন এ অবস্থায় টিকে থাকতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।সরকার এ বিষয়ে ইতোমধ্যে তিন দফা নোটিশ জারি করেছে। আগামীকাল আরো একদফা নোটিশ দেয়া হবে।

Reneta

আয়োজক সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে ডিবিসি টিভি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, নিউজ ২৪এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আকবর খায়ের মিঠু এবং এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিইও নুরুল আলম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

গাজী টিভির প্রধান সম্পাদক সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শাকিল আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশি চ্যানেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬

শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই পাবলিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করে আসছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT