রাজনীতি

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগাম হিসাব-নিকাশ

শেখ হাসিনা-নির্বাচন-বিদেশি গণমাধ্যম

বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসায় বিদেশি গণমাধ্যমে আগাম হিসাব-নিকাশ শুরু হয়েছে। ওইসব খবরের কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে তিনি টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলে জাতীয় এবং আঞ্চলিকভাবে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে, সেসব বিষয় তুলে ধরা হচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় প্রতিবেশীর জন্য নিজেদের কৌশল ঠিক করতে ভারতের চিন্তার কেন্দ্রে এখন ঢাকা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমসটেকের একটি বৈঠকে যোগ দিতে তিনদিনের ঢাকা সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে এটাও জানানো হয়েছে যে, ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বিজয় গোখলে আগামী ৯ এপ্রিল প্রথমবারের মতো ঢাকা সফর করবেন।শেখ হাসিনা-নির্বাচন-বিদেশি গণমাধ্যম

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত দুই মেয়াদে বাংলাদেশ-ভারত সম্পর্কে এমন উন্নত পর্যায়ে গেছে যেখানে ঢাকা এখন নয়া দিল্লীর সবচেয়ে কাছের কৌশলগত অংশীদার যদিও চীন বাংলাদেশে তার উপস্থিতি আরো বাড়ানোর চেষ্টা করছে।

শীর্ষ ভারতীয় ইংরেজি দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গত দুই মেয়াদে ক্ষমতায় আছেন যে কারণে আগামী নির্বাচনে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে মনস্তাত্ত্বিক যে বিরোধিতা হয় তিনি তার মুখোমুখি হতে পারেন।

তবে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আল জাজিরা অনলাইন প্রশ্নসূচক শিরোনাম করেছে: শেখ হাসিনা কি বাংলাদেশকে একটি একদলীয় শাসনের দেশে পরিণত করছেন?শেখ হাসিনা-নির্বাচন-বিদেশি গণমাধ্যম

ওই প্রতিবেদনে ২০১৪ সালে বেশিরভাগ দলের বয়কটের মুখে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে বলা হয়েছে, আগামী নির্বাচনও চাতুর্যপূর্ণ হেতে পারে।

বিরোধীদের ওপর দমন-নিপীড়নের অভিযোগ এনে আল জাজিরার প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশে অনেকেই আগামীতে ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন।

বিষয়:আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…