চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২০, মে ২০১৮
রাজনীতি
A A

বিএনপির ইফতারে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন।

রোববার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করে বিএনপি।

এ ইফতারে বিএনপি চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিস করেন বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিগত কয়েক বছর ধরে রমজানে এ ইফতার পার্টির আয়োজন করে আসছে দলটি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে কূটনীতিকদের সম্মানে এ আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবার খালেদা জিয়া কারাগারে থাকায় ইফতার পার্টিতে থাকতে পারেননি।

কূটনীতিকদের মধ্যে যোগ দেন চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, সৌদি আরবের ডেপুটি হেড অব মিশন আমের বিন ওমর বিন সালেম, তুরস্কের রাষ্ট্রদূত ওরহান, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স সেক্রেটারি রাজনৈতিক রাজেস উইক, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, নরওয়ের রাষ্ট্রদূত সিউসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির ভারপ্রাপ্ত সমন্নয়ক এডওয়ার্ড বেইগ, রেডক্রস এর হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউ এর চার্জ দ্য এফেয়ারর্স কংস্টামসন বার্ডাকিস, ফান্স এর রাষ্ট্রদূত মেরি এ্যানিক বোল ডিন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট প্রমুখ।

এছাড়া মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, মালদ্বীপ, ইরান, ভিয়েতনাম, সুইজারল্যান্ড এর কূটনৈতিক প্রতিনিধি ইফতার পার্টিতে যোগ দেন।

Reneta

তবে সকলকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে একই টেবিলে ইফতার করে করেন। তাদেরকে এসময় বেশ খোশ মেজাজে দেখ যায়।

চীনের প্রতিনিধির সঙ্গে একই টেবিলে ইফতার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.অব. মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধূরী কামাল ইবনে ইউসুফ, উপদেষ্টা রিয়াজ রহমান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধূরী, ভাইস চেয়ারম্যান এড. জয়নুল আবদীন কানাডার প্রতিনিধিদের সঙ্গে একই টেবিলে ইফতার করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ, এড. খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, চেয়ারপার্সনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, মুসফিকুর রহমান, ইসমাঈল জবিউল্লাহহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কূটনীতিকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT