চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দি থাকায় ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পলিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউ’র চার্জ দ্য অ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস প্রমুখ।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলংকা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

আমন্ত্রিত কূটনীতিকরা নির্ধারিত আসন গ্রহণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী ও গোলাম আকবর খন্দকার, সুকোমল বড়ুয়া, তাদের টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দেন।

Reneta

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, জাবির অধ্যাপক দিলারা চৌধুরী, শাহদীন মালিক, ড. বোরহান উদ্দিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, তৌফিক ইমরোজ খালিদী, শ্যামল দত্ত, মতিউর রহমান চৌধুরী, সাইফুল আলম, আবু তাহের প্রমুখ।

খালেদা জিয়াকে ছাড়া দ্বিতীয়বারের মতো ইফতার আয়োজন করলো বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারবিএনপিবিএনপির ইফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT