চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের কাছ থেকে শিখতে বললেন শান্ত

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:০৯ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সিলেট থেকে:  দেশের সব ক্রিকেটারই একবাক্যে স্বীকার করেন বিপিএল এমন একটা মঞ্চ যেখানে বিদেশিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার মধ্য দিয়ে শেখার থাকে অনেক কিছু। কিন্তু এই সুযোগ কতটা কাজে লাগান ক্রিকেটাররা? সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত যে চিত্র দেখেন তা সন্তোষজনক নয়।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় সিলেট সিক্সার্সের ম্যানেজারের ভূমিকায় থাকা শান্ত বলেন, ‘বিপিএলে এখন বিদেশি খেলোয়াড় বেড়েছে। যারা আসছেন তাদের কাছ থেকে কিন্তু আমাদের জাতীয় দলের খেলোয়াড়, উদীয়মান যেসব খেলোয়াড় খেলছে তারা চাইলেই অনেক কিছু শিখতে পারে। কীভাবে তারা মানসিকতা শক্ত রাখে, টেকনিক কীভাবে রপ্ত করেছে, শট খেলার নানা বিষয় নিয়ে বিদেশিদের সঙ্গে কথা বলা উচিত। আমাদের খেলোয়াড়রা সেই আলাপ খুব একটা করে না।’

‘বিপিএলে যেসব বিদেশি খেলোয়াড় আসছেন, তারা ভাল দেখেই নিয়ে আসছে টিমগুলো। যতটা সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া উচিত।’

বিপিএল খেলবেন এবার বিভিন্ন দেশের অনেক নামী-দামী ক্রিকেটার। যাদের দেশে ক্রিকেট সংস্কৃতি অনেক পুরনো ও সমৃদ্ধ। এজন্য ক্রিকেট নিয়ে তাদের চিন্তা-চেতনা যে অনেক এগিয়ে সেটিই স্মরণ করিয়ে দিলেন শান্ত।

‘যদি দেখেন… সত্যি কথা বলতে বেশি দিন হয়নি আমরা ক্রিকেট খেলছি। ২০ বছর ধরে আমরা হয়তো ভালভাবে খেলি। অনেক টিমই ১০০ বছর ১২০ বছর ধরে খেলছে। টি-টুয়েন্টি নতুন ফরম্যাট। তারপরও তাদের ধ্যান-ধারণা থেকে অনেক কিছু নিতে পারি। কীভাবে তারা আগাচ্ছে সেটি জানতে পারি।’

Reneta

শনিবার থেকে শুরু হতে হওয়া বিপিএলের পঞ্চম আসর মাতাতে এরই মধ্যে সিলেট এসেছেন লুক রাইট, লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, পোলার্ড, এভিন লুইস, ব্রাথওয়েট, জেমস ফ্র্যাঙ্কলিন, সামিত প্যাটেল, রবি বোপারা, মোহাম্মদ নবী, রশিদ খান, আন্দ্রে ফ্লেচার, লিন্ডল সিমন্সের মতো তারকা ক্রিকেটাররা। আসার অপেক্ষায় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিকের মতো ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT