প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের কাছ থেকে গণতন্ত্রহীনতার কথা শোনা দুর্ভাগ্যজনক। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের মদদদাতা, মানুষহত্যায় জড়িতদের বিচার হবে।
শনিবার গণভবনে দলের জাতীয় সম্মেলনের আগে বাজেট নিয়েই আলোচনার সময় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে বলেন, শত প্রতিকূলতার মধ্যে উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের এগিয়ে চলা।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়ে যারা লাখো শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে তাদের বিচার হওয়া উচিত।
গত তিন বছরে বাংলাদেশের আর্থিক উন্নতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই গতিতে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারলে দেশে দারিদ্র থাকবে না।










