চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বলে দিলেন তোরেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শিশুসুলভ চেহারায় প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতেন বলে স্প্যানিশরা ভালোবাসে তার নাম দিয়েছিলেন ‘এল নিনো’। যার অর্থ বাচ্চা। কিন্তু এল নিনো রূপী ফার্নান্দো তোরেস আড়াল হতে হতে একটা সময় এতটাই চোখের অগোচরে চলে গেলেন যে, তাকে ভুলে যাওয়াই শুরু করলেন ভক্তরা। সবাইকে নিজের কথা মনে করিয়ে দিতে তাই আবারও সামনে আসতে হল। এসেই জানিয়ে দিলেন, বল পায়ে ত্রাস ছড়াতে দেখা যাবে না আর তাকে।

শুক্রবার নিজের ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন ফার্নান্দো তোরেস। এক টুইটে জানিয়ে দিয়েছেন, আর নয় মাঠের ফুটবল।

ক্যারিয়ারে বেশ বর্ণাঢ্য সময়ই কাটিয়েছেন তোরেস। ছিলেন স্পেনের সোনালি যুগের সেরা ফরোয়ার্ডদের একজন। অ্যাটলেটিকো মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে এসে ২০০৩ সালে জাতীয় দল স্পেনের হয়ে অভিষেক। ২০০৮ সালে জার্মানির বিপক্ষে ইউরোর জয়সূচক গোলটি এসেছিল তার থেকেই। ২০১০ সালে স্প্যানিশদের একমাত্র বিশ্বকাপ জয়েও ছিল সেরা অবদান।

২০১২ ইউরোতেও সমান উজ্জ্বল ছিলেন তোরেস। সে আসরে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। সেবারও ইউরোর শিরোপা নিজেদের দখলে রাখে স্পেন। জাতীয় দলের হয়ে ১১০ ম্যাচে তোরেসের গোল ৩৮টি। যা স্প্যানিশদের তৃতীয় সর্বোচ্চ। ৫৯ গোলে ডেভিড ভিয়া ও রাউল ৪৪ গোলে কেবল তার থেকে এগিয়ে।

ক্লাব ফুটবলেও ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবলারদের একজন। লিভারপুলের হয়ে চার মৌসুমে ১৪২ ম্যাচে ৮১ বার বল জালে জড়িয়েছেন। তারপর রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে ২০১১ সালে পাড়ি জমান চেলসিতে। ব্লুজদের হয়ে জেতেন এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ।

সোনালি সময়ে বারবার হানা দিয়েছে চোট। শেষ পর্যন্ত এই চোটের কারণেই দিনে দিনে আড়ালে চলে গিয়েছিলেন। চেলসি থেকে এসি মিলান, তারপর শৈশবের ক্লাব অ্যাটলেটিকোতে পাড়ি জমান। সেখান থেকে গত জুলাইয়ে যোগ দেন জাপানের ক্লাব সাগান তোসুতে। কিন্তু চোটের কারণে সেখানেও থাকতে হয়েছে মাঠের বাইরে।

Reneta

রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তোরেস। সেখানেই জানাবেন বিদায়ের কারণ। বিদায়ের কারণ আর যাই হোক নিজের অর্জন নিয়ে হয়তো খুব একটা আক্ষেপ থাকার কথা নয় ‘এল নিনো’র!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT