চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় নিলেন কক্সবাজারের সেই পুলিশ সুপার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় আলোচিত  কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বিদায় জানিয়েছে জেলা পুলিশ সদসরা।

বৃহস্পতিবার সকালে এবিএম মাসুদ হোসেন কক্সবাজার পুলিশ লাইন্স ছাড়েন।

এসপিকে বহনকারী গাড়িকে ফুল দিয়ে সাজানোর পর দুটি রশি দিয়ে বেঁধে রশি দুটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে গাড়ি টেনে তাকে কলাতলি বাইপাসের রাস্তায় তুলে দেন।

এসপির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে বিদায়ী এসপি পুলিশ লাইন্সে বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন।

তাকে শুভেচ্ছা জানান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।

গত ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান গত ২৩ সেপ্টেম্বর তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার কার্যালয়ে যান।

এর আগে তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করছিলেন।

এবিএম মাসুদ হোসেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে দায়িত্বপালনকালীন ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এবিএম মাসুদ হোসেন কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

সাবেক সেনাকর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার পর তার পরিবারের পক্ষ থেকে এসপি মাসুদকেও আসামি করতে আদালতে আবেদন করা হয়েছিল। পরে ওই আবেদন খারিজ করে দেন আদালত।

ট্যাগ: কক্সবাজারপুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ও মৃতের সংখ্যা কমেছে

পরবর্তী

শাকিব মাহি স্পর্শিয়া নিরব ইমন পিয়া রোশানে জমজমাট এফডিসি

পরবর্তী

শাকিব মাহি স্পর্শিয়া নিরব ইমন পিয়া রোশানে জমজমাট এফডিসি

এসএমই উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে: শিল্পমন্ত্রী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT