চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সময় চাইলেন সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় চেয়েছেন কাজী রকিব উদ্দীন আহমদ এবং বিদায়ী নির্বাচন কমিশনরা।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যে কোন সুবিধাজনক সময়ে সাক্ষাৎ চেয়ে ইতোমধ্যে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।

তবে এখনও বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে একটা সৌজন্য সাক্ষাত। সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন।

সচিব বলেন, বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে।

বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় প্রকাশ করেছেন।

Reneta

নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত ৫ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি নতুন কমিশনের জন্য নিজেদের যদি কোন সুপারিশ থাকে তা নিয়েও আলোচনা করতে পারেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বর্তমান ৫ সদস্যের কমিশনকে সাংবিধানিকভাবে নিয়োগ দিয়েছিলেন।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদ পূর্ণ করবেন।

এদিকে আইনী বাধা কেটে যাওয়ায় গতকাল টাঙ্গাইল-৪ (কালীহাতি) আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে এটিই হবে শেষ নির্বাচন। ৩১ জানুয়ারি এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাঙ্গামাটির বাঘিইছড়ি পৌরসভার ভোটের তফসিল দেয়া হয়েছে, ১৮ ফেব্রুয়ারি নতুন কমিশনের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা-১ আসনের উপ নির্বাচনের তফসিলও দেয়ার পরিকল্পনা নিচ্ছে এ কমিশন। ৩১ মার্চের মধ্যে এ আসনের ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘৫ ফেব্রুয়ারি গাইবান্ধা উপ-নির্বাচনের তফসিল দেয়ার প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে এই কমিশনের বিদায়ের আগে এ তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের তফসিল বিদায়ের আগে না দেয়ার কথা ইতোপূর্বে জানিয়েছেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT