চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী অর্থবছরে রপ্তানি সাড়ে ৪১ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ও সেবা খাত থেকে মোট ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪ হাজার ১৫০ কোটি আয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক ইন্সটিটিউশনাল ডায়ালগ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশ মাত্র ৩ টি পণ্য রপ্তানি করতো। এখন বিশ্বের ১৯২টি দেশে ৭৭২টি পণ্য রপ্তানি করে। গত ৮ বছরে সরকারের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন উদ্যোগের কারণে রপ্তানি আয় বেড়েই চলছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনের তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে পণ্য ও সেবায় মোট রফতানি আয় হয়েছে ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলার (চার হাজার ১৫০ কোটি ডলার)। এরমধ্যে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৩৭ বিলিয়ন ডলার ও সেবা খাতে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানি শুরুর দিকে ছিল মাত্র ১০ থেকে ১২ হাজার ডলার। বর্তমানে সেই রপ্তানি পৌঁছেছে ৩০ বিলিয়ন ডলারে। অর্থাৎ মোট রপ্তানির ৮১ থেকে ৮২ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।

২০১৭-১৮ অর্থবছরে পণ্য ও সেবায় রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪১ বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানি খাতে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ও সেবা খাতে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল।

সপ্তম-পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, তবে এই জন্য বেসরকারি খাতকে আরো সুযোগ-সুবিধা দিতে হবে। বাংলাদেশ আগামী ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৩১ সালের মধ্যে টেকসই উন্নয়নশীল দেশে উন্নীত হবে বলেও জানান তোফায়েল আহমেদ।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন ও পরবর্তী পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে তিনি বলেন, আগামী ৪ থেকে ৬ জুলাই এসডিজির লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিয়ে রিভিউ করা হবে। এরপর ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এসডিজি বাস্তবায়নের পরবর্তী একশান প্লান সম্পর্কে জানানো হবে। একই সাথে তিনি স্বাধীনতার শতবর্ষে ও ২১০০ সালে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে তার একটা রুপ রেখাও দেন।

এতে তিনি বলেন, বর্তমান সরকার ২১০০ সালকে সামনে রেখে পরিকল্পনা করছে। তার নাম হবে প্ল্যান ২১০০। যে দেশ ২১০০ সালের স্বপ্ন দেখে সে দেশকে দাবিয়ে রাখা যাবেনা। এসডিজি বাস্তবায়নে শুধু সরকারি কর্মকর্তা নয়, প্রতিটি মানুষকে অন্তভূর্ক্ত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এফবিসিসিআইর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, ২০৪১ সালে উন্নত দেশে পৌঁছার যে লক্ষ্যমাত্রা রয়েছে তা ওই সময়ের আগেই বাংলাদেশ অর্জন করবে। কারণ গত ২ বছর ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে রয়েছে।

দেশকে উন্নত করতে হলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হবে। তবে ঋণের সুদ অনেক বেশি। এই সুদ হার এক অংকে নেমে আসবে। আগামীকাল এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

কারগিরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শফিউল ইসমলাম বলেন, বর্তমানে বাংলাদেশের ১৪ শতাংশ মানুষ কারিগরি শিক্ষা নিচ্ছে। জাপানে এই হার অনেক বেশি। তাই এই শিক্ষাল হার বাড়াতে উদ্যোগ নেয়া জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতৈরি পোশাক রপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT