চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্ক পিছু ছাড়ছে না হিলারি-ট্রাম্পের

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:২৯ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A
Louise Brown walks down King Street during a Black Lives Matter march, Saturday, June 20, 2015, in Charleston, S.C. The event honored the Emanuel AME Church shooting victims. (AP Photo/Stephen B. Morton)

Louise Brown walks down King Street during a Black Lives Matter march, Saturday, June 20, 2015, in Charleston, S.C. The event honored the Emanuel AME Church shooting victims. (AP Photo/Stephen B. Morton)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ২ সপ্তাহও বাকি নেই। তবু বিতর্ক যেন দুই প্রার্থীর পিছু ছাড়ছে না। ইরাকে নিহত মার্কিন সেনাকে নিয়ে মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, হিলারি ক্লিনটনের প্রচারাভিযান প্রধান জন পোডেস্টার হ্যাক হওয়া ইমেইল থেকে জানা গেছে নানা চাঞ্চল্যকর তথ্য।

২০০৪ এ ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত মার্কিন সেনা ক্যাপ্টেন হুমায়ূন খানের বাবা খিজির খান ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। গত জুলাইয়ে, ডেমোক্র্যাটিক কনভেনশনে খিজির খানের বক্তৃতার প্রতিক্রিয়ায় ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়ে দল ও দলের বাইরে সমালোচিত হন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

আর এবার ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে হুমায়ূন খান মারা যেতেন না। কারণ ইরাক যুদ্ধের মতো ভুল তিনি করতেন না। ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হুমায়ূন খানের পরিবার।

নর্থ ক্যারোলাইনায় এক অনুষ্ঠানে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। হিলারি বলেছেন, আর যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে মিশেলের সমর্থন তার বেশি প্রয়োজন। হুমায়ূন খান নিয়ে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যকে নিহত সেনার পরিবারের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’বলে মন্তব্য করেন হিলারি।

হোয়াইট হাউজের পথে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও হিলারি ক্লিনটনের আরেকটি বাধার নাম ইমেইল কেলেঙ্কারি। ব্যক্তিগত সার্ভারে ইমেইল ব্যবহারের ঘটনার রেশ কাটতে না কাটতেই হ্যাক হয় প্রচারভিযানে ব্যবহৃত বহু ইমেইল।

উইকিলিকস্ এর সর্বশেষ ফাঁস করা ইমেইলগুলো থেকে জানা গেছে, গণমাধ্যমে আসার আগেই প্রেসিডেন্ট বারাক ওবামা ইমেইল কেলেঙ্কারির বিষয়ে জানতেন বলে বিশ্বাস করে হিলারির নির্বাচনী টিম। জানা গেছে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনায় রেখেছিলো হিলারির নির্বাচনী টিম।

Reneta

ফাঁস হওয়া ইমেইল বিশ্লেষণে বেরিয়ে এসেছে, হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বক্তা ও উপদেষ্টা হওয়ার বিনিময়ে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ নামের একটি সংস্থায় অর্থ দানে বহু প্রতিষ্ঠানকে বাধ্য করেছেন। কখনো কখনো সরাসরি অর্থও নিয়েছেন বিল ক্লিনটন।

এ প্রসঙ্গে ওহাইতো এক বক্তৃতায় বিল ক্লিনটনের সমালোচনা করে ট্রাম্প বলেছেন,  মার্কিন  জনগণ চায়না হোয়াইট হাউজ আবার ক্লিনটনদের দখলে যাক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT