চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের মুখে ভারতের শিক্ষানীতির খসড়ায় রদবদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-শিক্ষানীতি-শিক্ষানীতির খসড়ায় রদবদল

নতুন মেয়াদে শিক্ষানীতির খসড়ায় শিক্ষাগ্রহণের ভাষা নিয়ে তীব্র বিরোধিতার মুখে সেটি সংশোধন করে বড় ধরনের রদবদল এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

জাতীয় শিক্ষানীতি (এনইপি), ২০১৯’র অংশ হিসেবে খসড়ায় বলা হয়েছিল, ভারত জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘তিন ভাষা’ শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। কিন্তু এটির বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর ভিন্ন ভাষাভাষী শিশুদেরকেও বাধ্যতামূলকভাবে হিন্দি ভাষায় লেখাপড়া করতে হবে।

শুক্রবারই মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এরপরই তার হাতে নতুন শিক্ষানীতির খসড়া জমা পড়েছে। তাতে স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা হয়েছে।

খসড়াটিতে মূলত বলা হয়েছিল, স্কুলে পড়ালেখার জন্য নির্ধারিত থাকবে শুধু তিনটি ভাষা। এর মধ্যে হিন্দি এবং ইংরেজি থাকবেই। এবং হিন্দি বা ভিন্ন ভাষাভাষী সব রাজ্যেই এই ভাষাতেই পাঠদান ও শিক্ষাগ্রহণ চলবে।

আর এ নিয়েই প্রতিবাদে সরব হয়েছে দক্ষিণের রাজ্যগুলো। অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থীদের ওপর জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেয়ার প্রতিবাদ জানাতে থাকে দক্ষিণাঞ্চলীয় জনগোষ্ঠী। বিশেষ করে তামিলনাড়ুতে এ বিতর্ক যেন তুঙ্গে। তারা হিন্দি ভাষার আগ্রাসন ঠেকাতে উঠে পড়ে লেগেছে।

এ নিয়ে ভারতজুড়ে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে কয়েক হাজার জনতা প্রতিবাদ মিছিল করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

Reneta

তামিলনাড়ুর ক্ষমতাসীন রাজনৈতিক দল এআইএডিএমকে খসড়া নীতির বিরোধিতা করে বলেছিল, তামিলনাড়ু সরকার নতুন এই শিক্ষানীতি বয়কট করবে এবং ওই রাজ্যে শুধু তামিল এবং ইংরেজিতে শিক্ষাদানের ‘দুই ভাষা’ নীতি প্রচলিত থাকবে।

কঠোর আন্দোলন ও বিতর্কের মুখে খসড়ার ভাষার অংশটিতে সংশোধন এনেছে সরকার। সংশোধনীতে হিন্দির বাধ্যতামূলক থাকার বিষয়টি সম্পূর্ণ সরিয়ে লেখা হয়েছে, শিক্ষার্থী তার পছন্দ অনুসারে শিক্ষাগ্রহণের ভাষা বেছে নিতে পারবে।

সংশোধিত খসড়ায় লেখা হয়েছে: ‘ভাষায় নমনীয়তার নীতি ধরে রেখে ঠিক করা হয়েছে, পাঠ্য তিন ভাষার মধ্য থেকে কোনো শিক্ষার্থী যদি এক বা একাধিক ভাষা পরিবর্তন করতে চায়, তবে তা ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে করার সুযোগ থাকছে, তবে ওই তিনটি ভাষাতেই তাকে দক্ষতার পরিচয় দিতে হবে।’

সম্প্রতি দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আন্দোলন শান্ত করতে টুইটবার্তায় বলেছিলেন, শিক্ষানীতি চূড়ান্ত করার আগে অবশ্যই খসড়া শিক্ষা নীতি বিষয়ে সবার সুপারিশ ও পরামর্শ নেয়া হবে। তারা দু’জনেই তামিলনাড়ু থেকে নির্বাচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতশিক্ষানীতিহিন্দি ভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT